হোম > খেলা

২৮ অক্টোবর সুইজারল্যান্ড যাচ্ছে জুনিয়র হকি দল

স্পোর্টস রিপোর্টার

আগামী ২৮ নভেম্বর থেকে ভারতের তামিলনাড়ুতে শুরু হবে অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপ। এ জুনিয়র বিশ্বকাপের জন্য ২০ সদস্যের দল চূড়ান্ত করেছে হকি ফেডারেশন। দল থেকে বাদ পড়েছেন গোলকিপার নয়ন, সুমন্ত চাকমা, শহীদুল ইসলাম, তৈয়ব আলী, সাদ্দাম হোসেন ও শিমুল ইসলাম। মূলত মালয়েশিয়াতে চারটি ম্যাচ খেলে আসার পরই বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল অনেকটাই চূড়ান্ত হয়েছে।

চূড়ান্ত দলের দুজন বিশ্বকাপে স্ট্যান্ড বাই হিসেবে থাকবে। ফেডারেশন সূত্রে জানা যায়, এ দলটিই আগামী ২৮ অক্টোবর সুইজারল্যান্ডে প্রস্তুতি ম্যাচ খেলতে রওনা দেবে। স্বাগতিক সুইজারল্যান্ডের বিপক্ষে দুটি এবং অস্ট্রিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। চারটি ম্যাচ খেলেই বিশ্বকাপ মিশনে যাবে তারা।

বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল : মাহমুদ হাসান, আশরাফুল হক, মেহরাব হোসেন সামিন, রামিন হোসেন, এনাম শরীফ, মুন্না ইসলাম, রাহিদ হাসান, আজিজার রহমান, সাব্বির হোসেন কনক, দ্বীন ইসলাম, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান, ইসমাইল হোসেন, আমিরুল ইসলাম, হোজিফা হোসেন, ওবায়দুল হোসেন, তানভীর রহমান, রাকিবুল ইসলাম, আব্দুল্লাহ ও শহীদুর রহমান।

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি

ক্ষুব্ধ দর্শক, গ্যালারিতে আগুন

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান