হোম > খেলা

হংকংকে হারিয়ে বাংলাদেশের দুর্দান্ত সূচনা

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি

স্পোর্টস রিপোর্টার

জোড়া গোলদাতা দ্বীন ইসলাম- ছবি: বাহফে

এএইচএফ অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৩-০ গোলে হারল বাংলাদেশের যুবারা। জোড়া গোলন করেন দ্বীন ইসলাম। অপর গোলটি করেন অমিত হাসান। গ্রুপ পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ শ্রীলংকার বিপক্ষে। ম্যাচটি হবে ৫ জুলাই।

চীনের দাঝুতে পুল ‘এ’র ম্যাচে হংকংয়ের বিপক্ষে ম্যাচের ২০ মিনিটে প্রথম গোল পায় বাংলাদেশ। ফিল্ড গোল করেন দ্বীন ইসলাম। ছয় মিনিট পর পেনাল্টি কর্নার (পিসি) থেকে স্কোর লাইন ২-০ করেন তিনি। দুই গোলে এগিয়ে যাওয়ার পর উজ্জীবিত বাংলাদেশের বিপক্ষে লড়াই জমিয়ে তুলতে পারেনি হংকং। ৪৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আরো একটি গোল পায় বাংলাদেশ। লক্ষ্যভেদ করেন অমিত। তবে জোড়া গোলদাতা দ্বীন ইসলাম ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন।

পুল ‘এ’তে হংকং ছাড়া বাংলাদেশের প্রতিপক্ষ চীন, শ্রীলংকা ও পাকিস্তান। পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশ।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগে শিরোপার সমীকরণ

কেইনকে হাতছানি দিচ্ছে ‘ইউরোপিয়ান গোল্ডেন বুট’

আইসিসির মার্চ সেরার দৌড়ে বুমরাহ-স্যামসন-এস্তেহেইজেন

বাংলাদেশেও এলো স্পিন বোলিং মেশিন

এক শর্তেই বিশ্বকাপ খেলবে ইরান

সাফ জয়ীদের সংবর্ধনা ও পুরস্কার দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

সাউথ এশিয়ান জুনিয়রে অংশ নিতে ভারতের পথে যুব টেবিল টেনিস দল

বাংলাদেশের সঙ্গে ড্র করে এশিয়ান গেমসে উজবেকিস্তান

আফকন ফাইনাল ঘিরে নতুন বিতর্ক, সেনেগালের বিরুদ্ধে ডোপিং টেস্ট এড়ানোর অভিযোগ

স্কোরবোর্ড বলছে এই বিসিবির ‘গেম ইজ ওভার’!