হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানের কাছে হেরে এশিয়া কাপ শেষ বাংলাদেশের যুবাদের

স্পোর্টস রিপোর্টার

যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশকে উড়িয়ে দিয়ে শিরোপার মঞ্চে জায়গা করে নিয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

ওমানের আল আমিরাত গ্রাউন্ডে আগে ব্যাটিংয়ে নেমে রিজওয়ানউল্লাহর তোপে মাত্র ১৩৮ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাব দিতে নেমে ৯ উইকেট হাতের রেখে জয় তুলে নেয় পাকিস্তান।

ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৪ রান তোলে বাংলাদেশ। ১ রান করে আউট হন এসকে জারিফ সিয়াম। দলীয় ২৫ রানে কাওসার আহমেদ ফেরেন ৯ রান করে। তৃতীয় উইকেটে ৪৩ রানের জুটি গড়েন আব্দুল্লাহ আল মুমিন ও অধিনায়ক ফরিদ হাসান। সেই জুটি ভঙেন রিজওয়ানউল্লাহ। দলীয় ৬৯ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদশ।

এক প্রান্তে নিয়মিত উইকেট গেলেও অন্য প্রান্তে এগিয়ে যাচ্ছিলেন আব্দুল্লাহ আল মুহি। ফিফটি করে তিনি ফেরেন রিজওয়ানউল্লাহর শিকার হয়ে। বাংলাদেশ শেষ ৫ উইকেট হারায় মাত্র ৪০ রানের ব্যবধানে।

জবাব দিতে নেমে উদ্বোধনী জুটিতেই ১২৩ রান করে পাকিস্তানের যুবারা। ন্যূনতম কোনো চাপ তৈরি করতে পারেননি বাংলাদেশের বোলাররা।

৬৯ রান করে রবিউল হাসান অনিকের বলে ফরিদ হাসানকে ক্যাচ দিয়ে ফেরেন হায়াম খান। তবে ততক্ষণে নিশ্চিত হয়ে যায় বাংলাদশের পরাজয়। জয়ের জন্য বাকি থাকা ১৬ রান নিতে কোনো কষ্টই হয়নি উসমান খান ও নতুন ব্যাটার আব্দুল কাদিরের। শেষ দুই বলে ৪ ও ৬ মেরে দলকে ফাইনালে তোলেন উসমান অপরাজিত ৬৪ রানের ইনিংসে। ৮ রানে অপরাজিত ছিলেন আব্দুল কাদির।

দক্ষিণ আফ্রিকা সফরে অগ্নিপরীক্ষা

বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি নাÑবাভুমা

ফের আইপিএলে খেলতে আগ্রহী মোস্তাফিজ

সেরা দশে রহমত শাহ, ক্যারিয়ার-সেরা র‌্যাংকিংয়ে হৃদয়

ধনাঞ্জয়া-কুশলের সেঞ্চুরিতে লঙ্কানদের আধিপত্য

দ. আফ্রিকায় কঠিন চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ

লাহোর কালান্দার্সে নতুন দায়িত্বে বুলবুল

পাকিস্তানের দাপটে চাপে শ্রীলঙ্কা

রেকর্ড অষ্টম শিরোপার সামনে খুলনা, জয়ে সিলেট-ময়মনসিংহের

খাজার বিস্ফোরক দাবির পরও স্যান্ডপেপার-কাণ্ডে তদন্তে নারাজ অস্ট্রেলিয়া