হোম > খেলা > ক্রিকেট

ডোপ টেস্টে পজিটিভ হয়ে তদন্তের মুখে নেওয়াজ

স্পোর্টস ডেস্ক

পাকিস্তান জাতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজ ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় তদন্তের মুখে পড়েছেন। দেশটির সংবাদমাধ্যম জিও সুপার নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, ইতোমধ্যেই তার বিরুদ্ধে তদন্ত ও শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

চলতি বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে নেওয়াজের নমুনা সংগ্রহ করা হয়। সেই নমুনায় নিষিদ্ধ মাদকদ্রব্যের উপস্থিতি পাওয়া গেছে বলে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল পিসিবিকে অবহিত করেছে। আইসিসির তথ্যের ভিত্তিতেই বোর্ড তাদের অভ্যন্তরীণ ডিসিপ্লিনারি প্রক্রিয়া শুরু করেছে।

এই ঘটনার প্রভাব ইতোমধ্যেই পড়েছে নেওয়াজের পেশাদার ক্যারিয়ারে। ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট টি-টোয়েন্টি ব্লাস্টে খেলার জন্য কাউন্টি ক্লাব সারে-এর সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন তিনি। ২৬ মে শুরু হতে যাওয়া এই আসরের জন্য পিসিবি তাকে অনাপত্তিপত্র (এনওসি) দিলেও তদন্ত শুরু হওয়ায় সেই চুক্তি বাতিল হয়ে গেছে। ফলে চলতি মৌসুমে তাকে আর ইংল্যান্ডে দেখা যাবে না।

বর্তমানে মোহাম্মদ নেওয়াজ পাকিস্তান সুপার লিগে মুলতান সুলতানস-এর হয়ে খেলছেন। সম্প্রতি রাওয়ালপিন্ডির বিপক্ষেও তিনি তিন ওভার বল করেছেন। তবে পিসিবির চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তার আন্তর্জাতিক ও বিদেশি লিগে খেলার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

পিসিবির এক মুখপাত্র জানিয়েছেন, আইসিসি আমাদের বিষয়টি জানিয়েছে এবং আমরা যথাযথ প্রক্রিয়া শুরু করেছি। তদন্তের ফলাফল দ্রুতই আইসিসিকে জানানো হবে।

মিরাজকে খুঁজে আদালতে হাজিরের দাবি মানবাধিকার সংগঠনের

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পড়ালেন ডিসি

ডিএনএ পরীক্ষায় প্রমাণ, নবজাতকের বাবা মাদরাসা শিক্ষক

গ্যাস-বিদ্যুৎ, আইনশৃঙ্খলায় নজর বাড়ানোর আহ্বান আলালের

বাবার লাশ ঘরে রেখে দুই ভাইয়ের মারামারি

রাজধানীতে ৫ হাজার পিস ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার

সূচি মেলানো আর অর্থায়নই এখন বড় চ্যালেঞ্জ

৪১ কোটি টাকায় বিক্রি ‘হ্যান্ড অব গড’ গোলের বল

এইচপির হ্যাটট্রিক জয়

পাঁচ দফা দাবিতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ডাকসুর