হোম > খেলা > ক্রিকেট

১৮ ফেব্রুয়ারি থেকে বিসিএল

স্পোর্টস রিপোর্টার

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ দল। ফলে আপাতত ম্যাচ প্রস্তুতির সুযোগ নেই। সেই ঘাটতি পোষাতে বিসিএল শুরুর তোড়জোড় শুরু করেছে বিসিবি। আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবারের বিসিএল। মার্চে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে ওয়ানডে ফরম্যাট দিয়ে শুরু হবে বিসিএলের এবারের আসর। বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র।

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক কর্মকর্তা আমার দেশকে বলেন, ‘আপাতত বিসিএলের পরিকল্পনা সাজানো হচ্ছে জাতীয় দলের ব্যস্ততার বিষয়টি মাথায় রেখে। এখন পর্যন্ত পরিকল্পনা ওয়ানডে ফরম্যাট দিয়ে বিসিএল শুরু করার।’

আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই বিসিএলের জন্য ভেন্যু হিসেবে রাজশাহী ও বগুড়াকে চূড়ান্ত করেছে বিসিবি। মূলত জাতীয় দলের ক্রিকেটারদের সেরা প্রস্তুতির কথা মাথায় রেখে এই দুই ভেন্যুকে চূড়ান্ত করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা। এছাড়া বিকল্প ভেন্যু হিসেবে সিলেট ও মিরপুরকেও চিন্তা করা হচ্ছে বলে জানানো হয়। ওয়ানডে সংস্করণে বিসিএল শেষে মাঠে গড়াবে চারদিনের ফরম্যাটের খেলা। লম্বা সংস্করণের এ টুর্নামেন্ট কবে থেকে শুরু হবেÑসেটা এখনো চূড়ান্ত করেনি বিসিবি।

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো

বাংলাদেশকে বিশ্বকাপে নেওয়ার স্বপ্ন দেখেন ডেক্লান ভাতৃদ্বয়

বৃষ্টি হতে পারে সারা দেশে

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

ইলম ভিশন একাডেমিতে সিরাতুন নবী (স.) উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা