হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপে যাচ্ছেন সৈকত, অপেক্ষায় সোহেল

স্পোর্টস রিপোর্টার

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ দল। লাল-সবুজ জার্সিতে ক্রিকেটারদের প্রতিনিধিত্ব না থাকলেও থাকছেন আম্পায়াররা। আইসিসির এলিট প্যানেলে থাকা আম্পায়ার শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকত দায়িত্ব পালন করবেন টি-টোয়েন্টি বিশ্বকাপে।

এছাড়া একই সুযোগ আছে আরেক বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেলের সামনে। তিনি বিশ্বকাপে যাবেন কি না তা এখনও চূড়ান্ত হয়নি। তবে বিসিবি সূত্রে জানা গেছে, শেষ মুহূর্তে ভারতে যাওয়ার ছাড়পত্র পেতে পারেন তিনি। বিষয়টি আজ নিশ্চিত হওয়া যাবে।

আইসিসির এলিট প্যানেল আম্পায়ার হওয়ায় সৈকতের জন্য বিসিবির কোন ছাড়পত্রের প্রয়োজন হচ্ছে না। আইসিসির চুক্তিবদ্ধ হওয়ায় তিনি ভারতে যাবেন। এর আগে বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে যখন আইসিসির সঙ্গে দেন-দরবার করছিল তখন ভারতের মাটিতে নিউজিল্যান্ড-ভারত ওয়ানডে সিরিজে তিন ম্যাচেই টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন তিনি।

প্রথম দিনের ২ সেশনেই রাবাদার ফাইফার

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান