হোম > খেলা > ফুটবল

ফারহানকে মেসির সঙ্গে তুলনা করতে চান না জামাল

ফোকাস এখন পাকিস্তান ম্যাচে

স্পোর্টস রিপোর্টার

শ্রীলংকার বিপক্ষে দুর্দান্ত একটি ম্যাচ শেষ হওয়ার ১২ ঘণ্টার মধ্যেই অনুশীলনে নামে বাংলাদেশ ফুটবল দল। আজ সকাল দশটায় বসুন্ধরা কিংস অ্যারেনার এবিজি স্পোর্টস সিটি মাঠে নিজেদের ঝালিয়ে নেন হামজারা। অনুশীলনের ফাঁকে জামাল জানালেন, শ্রীলংকার বিপক্ষে দুর্দান্ত একটি জয়ের পর দলের সবাই খুশি। এখন তাদের ফোকাস পাকিস্তান ম্যাচের দিকে। জামাল বলেন, 'ম্যাচ ভালো ছিল, আমরা চারটা গোল করছি। এটা একটা ভালো জিনিস। আর আমরা ক্লিন শট আবার করছি। সো ওভারঅল সবাই স্যাটিসফাইড, সবাই হ্যাপি। এখন ফোকাস হবে পাকিস্তানের সাথে। কারণ পাকিস্তান আই থিংক বেটার টিম দেন শ্রীলঙ্কা সো।'

শ্রীলঙ্কা ম্যাচে ফারহান আলী ওয়াহিদ অবিশ্বাস্য একটি গোল করেছে। এই গোলটি কেমন লাগলো কাছে? জামাল বলেন, 'সম্ভবত ওয়ান অফ দ্যা বেস্ট গোলস ইন ন্যাশনাল স্টেডিয়াম, যেটা আমি দেখছি। আমি মনে করি, হামজার বাইসাইকেল আর ফারহান যে গোল করেছে, মাস্ট বি ইন টপ থ্রি।'

মেসি, নেইমার কিংবা ইয়ামালের সঙ্গে ফারহানকে তুলনা করতে চান না জামাল। তিনি বলেন, 'আমি চাই, দ্যাট ফারহান ওর নিজের প্রোফাইল বড় করতে হবে, ওর অন্য প্লেয়ারের সাথে কম্পেয়ার করতে হবে না। কারণ যারা বাংলাদেশের ফ্যান আছে, ওরা সবাই বলে আমার মেসি, আমার ইয়ামাল। তবে আমি চাই, উনি নিজে নাম বড় করতে হবে।'

হামজার অধিনায়কত্ব প্রসঙ্গে জামাল বলেন, 'উনি ডিসার্ভ করেন, উনি ভালো খেলছেন। আর হামজা হামজা দলের সেরা খেলোয়ার। আমি তাকে নিয়ে আমি খুশি।'

নিরাপত্তা উদ্বেগে কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র

চোটের ধাক্কায় বিপর্যস্ত ফ্রান্স, এবার ছিটকে গেলেন এমবাপ্পে

হামজা-ফারহানে মুগ্ধ কোচ ডুলি

ছোট পর্দায় নেশনস লিগের সঙ্গে থাকছে টেস্টের রোমাঞ্চ

আর্জেন্টিনার মনুমেন্টালে আবারও খেলবেন মেসি!

শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপ-সেরা বাংলাদেশ

২ গোলে এগিয়ে বিরতিতে বাংলাদেশ

মালদ্বীপকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিতে ভারত

ছোট পর্দায় সাফ চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের সঙ্গে থাকছে পাকিস্তান-শ্রীলঙ্কা টেস্ট

ইরানি ফুটবলারদের বহনকারী বিমান অবতরণ করতে দেয়নি ইরাক