হোম > খেলা > ফুটবল

স্পোর্টিংয়ের সঙ্গে ড্র করেও সেমিফাইনালে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক

এমিরেটস স্টেডিয়ামে গোলশূন্য ড্র করেও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্সেনাল। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে স্পোর্টিং সিপির বিপক্ষে কোনো গোল না হলেও, প্রথম লেগের ১-০ ব্যবধানের জয়ই শেষ পর্যন্ত গানারদের শেষ চারে তুলে দেয়।

পুরো ম্যাচে বল দখলে এগিয়েই ছিল আর্সেনাল। প্রায় ৫৫ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে তারা প্রতিপক্ষের গোলবারে মোট ১৬টি শট নেয়, যদিও লক্ষ্যে ছিল মাত্র একটি। অন্যদিকে স্পোর্টিং সিপি ৪৫ শতাংশ সময় বল ধরে রেখে ১০টি শট নেয়, যার মধ্যে একটি ছিল অনটার্গেটে।

লিসবনে প্রথম লেগে কাই হাভার্টজের একমাত্র গোলে জয় পাওয়ায় ঘরের মাঠে কিছুটা স্বস্তিতে খেলতে নামে আর্সেনাল। তবে ম্যাচের শুরু থেকেই চাপ সৃষ্টি করার চেষ্টা করে স্পোর্টিং সিপি। আর্সেনালও পাল্টা আক্রমণে কয়েকটি ভালো সুযোগ তৈরি করে, যার মধ্যে লিয়ান্দ্রো ট্রোসার্ডের একটি হেড পোস্টে লেগে ফিরে আসে।

ম্যাচের শেষ দিকে গোলের দারুণ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি স্পোর্টিং। গোলরক্ষক ডেভিড রায়া এবং আর্সেনালের রক্ষণভাগের দৃঢ়তায় শেষ পর্যন্ত বিপদ এড়ায় স্বাগতিকরা।

সেমিফাইনালে আর্সেনালের সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। তাদের প্রতিপক্ষ স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ, যারা বার্সেলোনাকে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে।

আগামী ৩০ এপ্রিল মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে প্রথম লেগে মুখোমুখি হবে দুই দল। ফিরতি লেগ অনুষ্ঠিত হবে ৬ মে, এমিরেটস স্টেডিয়ামে।

এদিকে অন্য সেমিফাইনালে জায়গা করে নিয়েছে পিএসজি ও বায়ার্ন মিউনিখ। লিভারপুলকে ৪-০ ব্যবধানে হারিয়ে এগিয়েছে পিএসজি, আর রিয়াল মাদ্রিদকে ৬-৪ ব্যবধানে হারিয়ে শেষ চারে উঠেছে বায়ার্ন। ফলে ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে বায়ার্ন ও পিএসজি।

নদীতে ডুবে ফরাসি ফুটবলারের মৃত্যু

খেলাধুলার সঙ্গে লেখাপড়া-সংস্কৃতি চর্চাতেও পারদর্শী হতে হবে : প্রধানমন্ত্রী

৬৫ হাজারের বেশি স্কুলের অংশগ্রহণে শেষ হলো প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট : মাহদী আমিন

৬ গোলের ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড

এবারের বিশ্বকাপে পরাশক্তিদের চ্যালেঞ্জ জানাতে পারে যেসব দল

দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী ভিনিসিয়ুস

ভিনিসিয়াসের জাদুকরী গোলে বাঁচল ব্রাজিল, মরক্কো মার্ভেলাস!

ঐতিহ্যের সোনালি আলো আর স্বপ্নের মরু-হাওয়ার দ্বৈরথ

প্যারাগুয়েকে উড়িয়ে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের

বিশ্বকাপের মাঝেই চাঞ্চল্য, ইরান দলের হোটেলের সামনে মরদেহ উদ্ধার