হোম > খেলা > ফুটবল

রিয়ালকে বিদায় করে সেমিফাইনালে বায়ার্ন

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত লড়াই শেষে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বায়ার্ন মিউনিখ। প্রথম লেগে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা জার্মান ক্লাবটি দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে জয় নিশ্চিত করে।

অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচ শুরুর মাত্র ৩৫ সেকেন্ডের মাথায় গোল করে রিয়ালকে এগিয়ে দেন আরদা গুলার। বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের ভুলের সুযোগ কাজে লাগান তিনি। এটি ছিল চ্যাম্পিয়নস লিগে রিয়ালের দ্রুততম গোল।

তবে দ্রুতই ম্যাচে ফেরে বায়ার্ন। ষষ্ঠ মিনিটে আলেকজান্ডার পাভলোভিচ গোল করে সমতা ফেরান। এরপর ২৯তম মিনিটে ফ্রি-কিক থেকে নিজের দ্বিতীয় গোল করে আবারও রিয়ালকে এগিয়ে দেন গুলার। কিন্তু প্রথমার্ধের শেষ দিকে হ্যারি কেন গোল করে বায়ার্নকে ম্যাচে রাখেন।

প্রথমার্ধের শেষ মুহূর্তে গোল করেন কিলিয়ান এমবাপে, ফলে দুই লেগ মিলিয়ে ম্যাচের সমতা ফিরে আসে।

দ্বিতীয়ার্ধে জমে ওঠে আক্রমণ-পাল্টা আক্রমণের লড়াই। তবে সময়ের সঙ্গে সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বায়ার্ন। ৮৭ মিনিটে কামাভিঙ্গা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

৮৯ মিনিটে লুইস দিয়াজ গোল করে বায়ার্নকে এগিয়ে নেন। এরপর ইনজুরি সময়ে মাইকেল অলিস আরেকটি গোল করলে জয় নিশ্চিত হয় বায়ার্নের। শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মান জায়ান্টরা।

সেমিফাইনালে উঠতে পেরে এবার ফাইনালে যাওয়ার লড়াইয়ে ফরাসি ক্লাব পিএসজির মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ।

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ হবে ৫০০ কিমি এক্সপ্রেসওয়ে

প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনে জরুরি নির্দেশনা

সোবোসলাইয়ের শেষ মুহূর্তের গোলে লিভারপুলের নাটকীয় ড্র

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা

গফরগাঁওয়ে তিন মাসে ৬ বার ট্রেন লাইনচ্যুত

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের

‘তিন শূন্য দিয়ে লিটনকে বিচার করছি না’

পররাষ্ট্রমন্ত্রীর শূন্যতা পূরণেই হুমায়ূন কবিরকে নিয়োগ

পাঁচ বছর পর মোংলা বন্দরে সিবিএ নির্বাচন, মাঠে নতুন রাজনৈতিক সমীকরণ