হোম > খেলা > ফুটবল

ই-টায়ারে রানার্সআপ বাংলাদেশ

ফিফা অনূর্ধব ১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল

স্পোর্টস রিপোর্টার

ফিফা অনূর্ধব ১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ই-টায়ারে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের গ্রুপ পর্বের পঞ্চম দল নিয়ে গঠিত হয়েছে ই-টায়ারের খেলা। সেখানে ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশের কিশোররা। ফাইনালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের কাছে ৪-১ গোলে হেরেছে তারা। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের হয়ে হ্যাটট্রিক করেছেন মোহি। ১৪, ২৬ ও ৩৯ মিনিটে গোল করেন এই কিশোর। ১৬ মিনিটে আরেকটি গোল করেন পেনেল। আর বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন তাকিব।

২৩ মিনিটে তার গোলে ব্যবধান কমালেও ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। ফলে ই-টায়ারে রানার্সআপ হয়েই বিশ্বকাপ মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল।

ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশের ছেলেরা। এরপর পর্তুগালের কাছে ৩-১ গোলে হার তাদের। তৃতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর বুরুন্ডির কাছে ২-০ গোলে হারে তারা। এরপর ফিজিকে বিপক্ষে ৩-১ গোলে জয় তুলে নেয় বাংলাদেশ। শেষ বত্রিশের লড়াইয়ে সিশেলসের বিপক্ষে নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-২ গোলে জিতেছে লাল-সবুজের জার্সিধারীরা। শেষ ষোলোর ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে আরেকটি জয় পায় বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোর বিপক্ষে ৪-০ গোলে জিতে সেমিফাইনালে উঠে তারা। এরপর সেমিফাইনালে গ্যাবনকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে অনূর্ধ্ব-১৫ দল।

লা লিগায় গতির রাজা এমবাপ্পে

পাঁচ হলুদ কার্ডেও নিষেধাজ্ঞা থেকে বেঁচে গেলেন মেসি

পাঁচ নতুন মুখ নিয়ে জাপান পরীক্ষায় আনচেলত্তি

হ্যাটট্রিকে আল নাসরকে জিতিয়ে হাজার গোলের আরো কাছে রোনালদো

তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার

গাজার শিশুদের জন্য হামজার এক লাখ পাউন্ডের তহবিল সংগ্রহ

গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের কিশোররা

কেইনকে ছাড়াই বায়ার্নের গোলবন্যা

মন্টেনেগ্রোকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

কোয়ার্টার ফাইনালে ম্যানসিটি-লিভারপুল