হোম > খেলা > ফুটবল

হাঁটুর চোটে ছিটকে গেলেন রোমেরো, বিশ্বকাপের আগে শঙ্কায় আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে বড় ধাক্কা খেল টটেনহাম ও আর্জেন্টিনা—হাঁটুর চোটে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন দলটির নির্ভরযোগ্য ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো।

সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ১-০ গোলে হারের দিনে এই চোটে পড়েন তিনি। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ স্ট্রাইকার ব্রায়ান ব্রবির ধাক্কা খাওয়ার পর সতীর্থ গোলরক্ষক আন্তোনিন কিনস্কির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে হাঁটুতে আঘাত পান রোমেরো। এরপর ব্যথা নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন স্পার্স অধিনায়ক।

ঘটনার পরপরই তার চোট নিয়ে শঙ্কা তৈরি হয়। প্রাথমিক পরীক্ষায় জানা গেছে, হাঁটুর লিগামেন্টে আঘাত লেগেছে এই আর্জেন্টাইন ডিফেন্ডারের। চোটের মাত্রা নির্ধারণে আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

একাধিক সূত্রের বরাতে জানা গেছে, রোমেরোকে পাঁচ থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। ফলে টটেনহামের হয়ে চলতি মৌসুমে আর মাঠে নামা হচ্ছে না তার। ক্লাবের পক্ষ থেকেও শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা রয়েছে।

বিশ্বকাপের আগে এমন চোটে দুশ্চিন্তায় পড়েছে আর্জেন্টিনা শিবির। টুর্নামেন্ট শুরু হতে আর দুই মাসেরও কম সময় বাকি থাকায় রোমেরোর ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে। তবে আশাবাদী আর্জেন্টিনা দল—সময়মতো সুস্থ হয়ে তিনি আবারও দলের রক্ষণভাগের নেতৃত্ব দিতে পারবেন।

টানা নবম জয় নিয়ে বিশ্বকাপের পথে জার্মানি

এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল

বিশ্বকাপের আগে ভিসা বিতর্ক, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের অভিযোগ

মেসিকে বিশ্রামে রেখেও জয়ের ছন্দে আর্জেন্টিনা

হুমকির মুখে বিশ্বকাপের পাঁচ রেকর্ড

গরিলা-হাতি-জিরাফ-পুমা এখন বিশ্বমঞ্চের জ্যোতিষী

ফুটবল ইতিহাসে নিজের নাম লিখেছি : নেইমার

ইরানের বিশ্বকাপ উন্মাদনা হারিয়ে গেছে বিষণ্ণতার ছায়ায়

ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

জিতলেও দলের দুর্বলতা দেখছেন কোচ ডুলি