হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপের জন্য জাতীয় ফুটবল দলকে বিদায় জানাল ইরান

আমার দেশ অনলাইন

২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে জাতীয় ফুটবল দলকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছে ইরান। রাজধানী তেহরানের এঙ্গেলাব স্কয়ারে আয়োজিত জনসমাগমপূর্ণ এক অনুষ্ঠানে দলটির জন্য শুভকামনা জানাতে জড়ো হন হাজারো সমর্থক।

অনুষ্ঠানে জাতীয় পতাকা হাতে ভক্তদের উচ্ছ্বাস, স্লোগান ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। লাল-কালো ট্র্যাকস্যুট পরিহিত খেলোয়াড়রা মঞ্চে উপস্থিত হলে সমর্থকদের উচ্ছ্বাস আরও বেড়ে যায়।

ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ বলেন, বিশ্বকাপে জাতীয় দলের খেলোয়াড়রা জনগণ, দেশের যোদ্ধা, নেতা এবং দেশের প্রতিনিধিত্ব করবে।

অনুষ্ঠানে অংশ নেওয়া কিছু সমর্থকের হাতে যুদ্ধের সময় নিহত সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনিকে স্মরণ করে প্ল্যাকার্ডও দেখা যায়। বিশ্বকাপের আগে এই আয়োজন জাতীয় দলের প্রতি জনসমর্থন ও দেশপ্রেমের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ

মেসি ম্যাজিকে জিতল মিয়ামি

সান্তান্দারকে উড়িয়ে রিয়ালের টানা চতুর্থ জয়

ছোট পর্দায় আজ ফুটবল-ক্রিকেটের যত ম্যাচ

লিভারপুলকে হারিয়ে শীর্ষে আর্সেনাল

ব্যালন ডি’অর : স্বর্ণের বলের সাত দশকের গল্প

প্রীতি ম্যাচে সাফ চ্যাম্পিয়নদের হারাল এসএ গেমস জয়ীরা

সাফের শিরোপা জিততে চান শমিত

ডার্বিতে এসি মিলানের জয়

কেইনের পেনাল্টি মিসে ড্র হলো ডার ক্লাসিকো