হোম > খেলা > ফুটবল

হামজা-ফারহানে মুগ্ধ কোচ ডুলি

স্পোর্টস রিপোর্টার

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলংকার বিপক্ষে ম্যাচে বাংলাদেশ ফুটবল দলে প্রথমবার অধিনায়রেক আর্মব্যান্ড পরলেন হামজা। দলকে অসাধারণ নেতৃত্ব দেওয়ার পাশাপাশি গোলও পেলেন এই অভিজ্ঞ মিডফিল্ডার। শ্রীলংকার বিপক্ষে পুরো ম্যাচে হামজার পারফরম্যান্সে রীতিমতো মুগ্ধ হয়েছেন কোচ ডুলি। হামজাকে দশে দশ নম্বর দিয়েছেন যুক্তরাষ্ট্রের এই কোচ। এর আগে ভুটান ম্যাচে সুযোগ তৈরি হলেও ফিনিশিংয়ের ব্যর্থতায় প্রত্যাশিত গোল পায়নি বাংলাদেশ। বিশ্বনাথকে ‘নাম্বার নাইন’ পজিশনে খেলিয়ে সমালোচনার মুখে পড়েন ডুলি। এবার হামজা আসায় আক্রমণভাগ যেভাবে জ্বলে উঠল, তাতে এই বাংলাদেশকে ঘিরে ভালো কিছু প্রত্যাশা করাই যায়। ম্যাচশেষে কোচ ডুলি বললেন, শ্রীলংকার বিপক্ষে ম্যাচে যদি দলে একজন নাম্বার নাইন পজিশনের খেলোয়াড় থাকত, তাহলে গোল করা আরো সহজ হতো। ম্যাচের দৃশ্যপট বদলে যেতো। তবে আক্রমণভাগে শতভাগ হামজার ওপর আস্থা রাখছেন কোচ ডুলি। তিনি বলেন, ‘নাম্বার ১০ হিসেবে হামজা দলের জন্য অবদান রাখতে পারেন। গতির কারণে বক্সের মধ্যে সে খুবই বিপজ্জনক। প্রতিপক্ষ দলও তার প্রশংসা করেছে।’ পুরো মাঠ জুড়েই খেলেছেন হামজা। দলের প্রয়োজন যেকোনো জায়গায় খেলছেন এই মিডফিল্ডার। দলের জন্য বেশি অবদান রাখার জন্য উপরে উঠে খেলছেন হামজা। ডুলি জানান, আক্রমণভাগে হামজাকে খেলানোর জন্য টুর্নামেন্টের আগেই ঠিক করে রেখেছিলেন তিনি।

অন্যদিকে, অবিশ্বাস্য এক গোল করে মুগ্ধতা ছড়ালেন ফারহান। আসিয়ান কাপে ইন্দোনেশিয়ার বিপক্ষে গোল করার পর এবার শ্রীলংকার বিপক্ষেও গোল পেলেন তিনি। তিনজনকে কাটিয়ে ফারহান যে জাদুকরি গোলটি উপহার দিলেন, সেটি নিজের কোচিং ক্যারিয়ারের সেরার তালিকায় রাখলেন কোচ ডুলি। ফারহানের প্রশংসা করে তিনি জানান, কোচিং ক্যারিয়ারে তার দেখা অন্যতম সেরা গোল এটি। যদি হামজার ব্যাক হিলের গোলটি হয়ে যেতে, তাহলেও সেটিও হতো দুর্দান্ত গোল। শুধু হামজা-ফারহানই নয়, রাকিবসহ অন্যদের পারফরম্যান্সেও খুশি বাংলাদেশ কোচ ডুলি। বাংলাদেশ যেভাবে খেলে জিতল, সেই ছন্দ সামনের ম্যাচেও ধরে রাখতে চায় স্বাগতিকরা। সামনের ম্যাচে আরো প্রত্যাশার চাপ নিয়ে খেলতে স্বাগতিকদের। চাপ থাকবে সেটা বুঝতে পারছেন কোচ নিজেও। ডুলি বলেন, ‘পরবর্তী ম্যাচে আমরা জিততে চাইব। অনেক চাপ থাকবে। আমরা একইভাবে খেলব। একই ফল করতে চাইব।’ সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে যথেষ্ট সমীহ করছেন কোচ ডুলি। তার মতে, পাকিস্তান খুবই ভালো দল। তাদেরকে হালকা ভাবে নেওয়ার কোনো সুযোগ নেই।

চোটের ধাক্কায় বিপর্যস্ত ফ্রান্স, এবার ছিটকে গেলেন এমবাপ্পে

ছোট পর্দায় নেশনস লিগের সঙ্গে থাকছে টেস্টের রোমাঞ্চ

আর্জেন্টিনার মনুমেন্টালে আবারও খেলবেন মেসি!

শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপ-সেরা বাংলাদেশ

২ গোলে এগিয়ে বিরতিতে বাংলাদেশ

মালদ্বীপকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিতে ভারত

ছোট পর্দায় সাফ চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের সঙ্গে থাকছে পাকিস্তান-শ্রীলঙ্কা টেস্ট

ইরানি ফুটবলারদের বহনকারী বিমান অবতরণ করতে দেয়নি ইরাক

গ্রুপসেরা হয়েই সেমিফাইনাল খেলতে চায় বাংলাদেশ

কোন পজিশনে খেলবেন হামজা?