হোম > খেলা > ফুটবল

মেসির জোড়া জাদুতে নতুন স্টেডিয়ামে প্রথম জয় মিয়ামির

স্পোর্টস ডেস্ক

অবশেষে নতুন স্টেডিয়ামে জয়ের স্বাদ পেল ইন্টার মিয়ামি। আর সেই জয়ের কেন্দ্রবিন্দুতে ছিলেন লিওনেল মেসি। এক গোল ও এক অ্যাসিস্টে পোর্টল্যান্ড টিম্বার্সকে ২-০ গোলে হারিয়ে নু স্টেডিয়ামে প্রথম জয় তুলে নিয়েছে মিয়ামি।

নতুন ভেন্যুতে আগের চার ম্যাচে জয়হীন ছিল ডেভিড বেকহামের ক্লাব। তিন ড্র ও এক হারে হতাশ সমর্থকদের মুখে অবশেষে হাসি ফিরল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে।

ম্যাচের ৩১ মিনিটে গোলের সূচনা করেন আর্জেন্টাইন মহাতারকা। বক্সের বাইরে থেকে লুইস সুয়ারেজের সঙ্গে দারুণ বোঝাপড়ায় আক্রমণ সাজান তিনি। পরে সেগোভিয়ার পাস থেকে বাঁ পায়ের কোনাকুনি শটে জাল খুঁজে নেন মেসি।

বিরতির আগেই আবারও নিজের জাদু দেখান আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফরোয়ার্ড। সুয়ারেজের সঙ্গে দ্রুত পাস আদান–প্রদানের পর প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে কাটিয়ে জার্মান বার্তেরামের জন্য গোলের সুযোগ তৈরি করেন তিনি। সহজ ফিনিশে ব্যবধান দ্বিগুণ করেন মেক্সিকান এই ফুটবলার।

শেষ দিকে নিজের দ্বিতীয় গোলের খুব কাছেও পৌঁছে গিয়েছিলেন মেসি। ইনজুরি সময়ে তার দারুণ এক ফ্রি-কিক লক্ষ্যভেদ করতে যাচ্ছিল। তবে অসাধারণ সেভে দলকে আরও বিপদ থেকে বাঁচান পোর্টল্যান্ড গোলরক্ষক জেমস পান্তেমিস।

এই জয়ে নতুন স্টেডিয়ামের হতাশা কাটিয়ে স্বস্তি ফিরেছে মিয়ামি শিবিরে। বিশ্বকাপ বাছাইপর্বের আন্তর্জাতিক বিরতির আগে আর একটি ম্যাচ খেলবে তারা। এরপর আর্জেন্টিনা দলে যোগ দেবেন মেসি ও রদ্রিগো ডি পল।

আইনসভায় বিল দেরিতে আসায় ডেপুটি স্পিকারের অসন্তোষ

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি গঠিত, সভাপতি আখতারুজ্জামান মিয়া

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে শব্দের বাইরের গল্প নিয়ে দলীয় শিল্প প্রদর্শনী

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

স্বাধীন মানবাধিকার কমিশনের প্রত্যাশা অধরাই: টিআইবি

২৬ দিন সাগরে ভেসে থাকা নৌকায় ৮০ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধ দোকানিকে মারধর, থানায় অভিযোগ

বই পড়ার অভ্যাসই তৈরি করতে পারে ধৈর্যশীল ও মানবিক জাতি: জুবাইদা রহমান