হোম > খেলা > ফুটবল

মাঠের বাইরের ঘটনায় বিরক্ত কোচ বললেন, এভাবে একটা দল গড়ে উঠতে পারে না

স্পোর্টস রিপোর্টার

উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে হেরে এশিয়া গেমস মিশন শুরু করল বাংলাদেশ নারী ফুটবল দল। এই বড় হারের পর নারী দলের কোচ পিটার বাটলার বলেছেন, অবিশ্বাস্য রকমের ভালো খেলেছে কোরিয়া। পুরো ম্যাচ যে গতিতে খেলল পরাশক্তি দলটি, এমন গতিময় ফুটবলের সঙ্গে পাল্লা দিয়ে খেলতে অভ্যস্ত নয় বাংলাদেশের মেয়েরা। উত্তর কোরিয়ার মতো উচ্চ পর্যায়ের দলের বিপক্ষে খেলার মতো পর্যাপ্ত শক্তিও তাদের নেই। বাটলার জানান, সব দিক থেকে চেষ্টা করেছে তার দল। কিন্তু কোনো কৌশলই কাজে আসেনি। যেভাবে দল আত্মসমর্পণ করেছে তাতে রীতিমতো হতাশ কোচ। মাঠে যে পারফরম্যান্স দেখাল দল, সেটি অনুমানে ছিল না। পুরো দলের ব্যর্থতার দায় নিজ কাঁধে নিলেন কোচ বাটলার। তিনি এও বলেছেন, ‘আমি কোনো জাদুকর নই।’

উত্তর কোরিয়ার বিপক্ষে খেলার প্রথমার্ধেই সাত গোল হজম করে বসে বাংলাদেশ। কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি নারী দল। দলের এমন ব্যর্থতা প্রসঙ্গে কোচ বাটলার বলেন, ‘হাফ-টাইমে যা হয়েছে, আমি জাদুকর নই যে, টুপি থেকে খরগোশ বের করে আনব। আমি পেশাদার ফুটবল কোচ। ইংল্যান্ডের হয়ে ৫শ’র বেশি ম্যাচ খেলেছি। আমি আরো অনেক জাতীয় ফুটবল দলের কোচ ছিলাম, পুরুষ দলেরও।’

দলের ভেতরের অস্থিরতা নিয়ে বাটলার বলেন, 'আমাদের দলে দু'টি আলাদা গ্রুপ আছে। একটি বয়স্ক বা অভিজ্ঞদের গ্রুপ, আর একটি তরুণদের গ্রুপ।এখানে কিছু সমস্যা রয়েছে। মাঠের বাইরে কী ঘটছে তা তো আর আমি নিয়ন্ত্রণ করতে পারি না। তবে আমি সততার সঙ্গেই বলতে পারি, সভাপতি সহযোগিতা করছেন। কিন্তু অন্য কিছু মানুষ তা করছেন না- যারা মাঝরাতে খেলোয়াড়দের ফোন দিচ্ছেন, কনফারেন্স কল করছেন। এভাবে আপনি একটি দল গড়ে তুলতে পারেন না।'

তিনি আরো বলেন, ‘আমি বোকা নই। আমি জানি, কখন কোন জিনিস আমার বিরুদ্ধে কাজ করছে। মেয়েদের সঙ্গে যেটা হয়েছে, সেটি অপ্রত্যাশিত, কারণ আমি তাদের জন্য এখানে এসেছি। আমি মনে করি, মেয়েরা দ্বিতীয়ার্ধে ভালো করেছে। আমরা ১-০ কিংবা ১০ গোলে হেরেছে, এটি কোনো বিষয় নয়, আমাদের লক্ষ্য কি সেটিই গুরুত্বপূর্ণ। আমাদের উদ্দেশ্য মিয়ানমার ম্যাচ। দক্ষিণ কোরিয়া ম্যাচই প্রায় একই রকম হতে পারে।’

বর্তমান নারী দলটি অনেক তরুণ বলে দাবি করেন কোচ বাটলার। তিনি বলেন, ‘আপনাদের মনে রাখতে হবে, দলে অনেক তরুণ খেলোয়াড় রয়েছে। এর মধ্যে একটি মেয়ে আছে যার বয়স মাত্র ১৫ বছর। তরুণ খেলোয়াড়দের উন্নতির ক্ষেত্রে এটা ঠিক, না ভুল। দলের উন্নতির ক্ষেত্রে আমি যেভাবে কাজ করছি, হয়তো নারী উইংয়ের প্রধান ও অনেক মানুষ সেটি পছন্দ করেন না। এ আলোচনা ভিন্ন খাতে যাবে। তবে ফেডারেশনের সভাপতি নারীদের সাপোর্ট করছে।’ তিনি আরো বলেন, ‘তরুণদের সুযোগ দেওয়ার ক্ষেত্রে অনেক কথা হবে। আপনাকে স্মরণ রাখতে হবে, আমাদের কোনো বোনাফাইড লিগ নেই। আমাদের নেই, আমি এই অজুহাত দিচ্ছি না। আমি আজকের ফলের সব দায় কাঁধে নিচ্ছি। কারণ তারা সবাই আমার খেলোয়াড়। আমরা একটা ভিন্ন স্কোর করেছি। আমাদের একটি অভিজ্ঞ ও একটি তরুণ দল রয়েছে। এ নিয়ে কিছু সমস্যা রয়েছে। মাঠের বাইরে কী হয়, সেটি আমার নিয়ন্ত্রণে নেই। তবে আমি ঘুরে দাঁড়াতে পারি এবং এটাই বলব, বাফুফে সভাপতি অনেক সাপোর্ট করেন।’

আসিয়ান কাপ শেষ বিশ্বনাথের

ক্যাম্প থেকে জাতীয় দলের ফুটবলার ফেরত চায় মোহামেডান

শ্রীনগরে ফুটবল-উৎসব

বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে পিএসজিকে জেতালেন তোরেস

উত্তর কোরিয়ার গোলবন্যায় ভেসে গেল বাংলাদেশ

‘এমবাপ্পের চেয়ে ব্যালন ডি’অরের বেশি যোগ্য আমি’

ইয়ামালের রেকর্ডের রাতে বার্সার জয়

বাস্তবতার মঞ্চে মেয়েদের শেখার লড়াই

বিতর্কিত গোলে সিটিকে জেতালেন হালান্ড

মেসির গোলেও জয় অধরা মিয়ামির, রোনালদোদের হোঁচট