হোম > বিশ্ব > আফ্রিকা

মরক্কোয় বিচারব্যবস্থার সংস্কার দাবি, আইনজীবীদের ধর্মঘট অব্যাহত

আরব নিউজ

বিচারব্যবস্থার সংস্কার নিয়ে সরকারের সঙ্গে বিরোধের জেরে মরক্কোর আইনজীবীরা ধর্মঘট প্রত্যাহার করতে অস্বীকৃতি জানিয়েছেন। দেশটির আইনজীবী সমিতিগুলো জানিয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আদালতে পেশাগত সেবা দেওয়া বন্ধ রাখবেন।

মরক্কোর আইনজীবী সমিতিগুলোর সংগঠন গত ১৫ জুন থেকে ধর্মঘট পালন করছে। তাদের অভিযোগ, সরকারের প্রস্তাবিত সংস্কার আইন আইনজীবীদের স্বাধীনতা ও পেশাগত স্বায়ত্তশাসন ক্ষতিগ্রস্ত করবে। এর ফলে অনেক মামলাকারী আদালতে আইনজীবীর সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন।

আইনমন্ত্রী আবদেলাতিফ ওয়াহবির উদ্যোগে প্রস্তাবিত সংস্কারের আওতায় আইনজীবীদের প্রশিক্ষণ, আর্থিক ব্যবস্থাপনা ও পেশাগত সংগঠনের অভ্যন্তরীণ পরিচালনব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের কথা বলা হয়েছে। তবে আইনজীবীরা এসব পরিবর্তনের বিরোধিতা করে আসছেন।

আইনজীবী সংগঠনগুলো বৃহস্পতিবার দীর্ঘ বৈঠকের পর জানায়, তারা আইনটি বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাবে। তাদের ভাষ্য, এর মাধ্যমে আইনজীবী পেশার স্বাধীনতা, প্রতিরক্ষার অধিকার এবং সংগঠন পরিচালনার স্বায়ত্তশাসন রক্ষা করা সম্ভব হবে।

এর আগে ফেব্রুয়ারিতেও মরক্কোর আইনজীবীরা দফায় দফায় ধর্মঘট ও জাতীয় পর্যায়ে বিক্ষোভ করেছিলেন। পরে সরকার সংস্কার প্রস্তাব পর্যালোচনার জন্য একটি যৌথ কমিশন গঠনের সিদ্ধান্ত নিলে উত্তেজনা কিছুটা কমে আসে। কিন্তু মে মাসের মাঝামাঝি সময়ে সংসদীয় কমিটিতে সংস্কার আইনের অনুমোদন দেওয়ার পর পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত আইনটি সংসদে পাস হয়।

আইনজীবীদের ধর্মঘট অব্যাহত থাকায় মরক্কোর আদালতগুলোতে বিচারপ্রার্থীদের ওপর এর প্রভাব পড়ছে। সরকার ও আইনজীবীদের মধ্যে সমঝোতা না হলে এই অচলাবস্থা আরও দীর্ঘ হতে পারে।

মাকড়সা দেখলেই আতঙ্ক, জানুন ভয় কাটানোর উপায়

৬ বছর ধরে বিধবার ভাতা তুলছেন বিএনপি নেতা

মানবাধিকার কমিশন বিল নিয়ে স্থায়ী কমিটির বৈঠক বর্জন বিরোধী দলীয় সদস্যদের

প্রকৃত শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়াতে মুসলিম বিশ্বকে খামেনির আহ্বান

তুরস্কের সঙ্গে উত্তেজনা বাড়িয়ে চাপে নেতানিয়াহু

যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পূরণ না করলে হরমুজ খুলবে না: ইরান

নেপালে বন্যায় সব ভেসে গেলেও টিকে থাকা সেই ভাইরাল বাড়িতে যা ঘটল

গুমের সঙ্গে জড়িতরা যত ক্ষমতাবানই হোক, বিচারের মুখোমুখি করা হবে

লন্ডনের অপরূপ টাওয়ার ব্রিজ

সৌন্দর্য হারাচ্ছে ডিঙ্গাপোতা হাওর, বাড়ছে সংকট