হোম > বিশ্ব > আফ্রিকা

চুরি করতে গিয়ে বিষাক্ত ধোঁয়ায় ৪৩ জনের মৃত্যু

আমার দেশ অনলাইন

ছবি: আনাদোলু

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় রিভার্স স্টেটে অবৈধভাবে পেট্রোলিয়াম চোরাচালানের সময় বিষাক্ত গ্যাসে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

মধ্যরাতে ওক্রিকা স্থানীয় সরকারের ওকারি জেটিতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ২০০ জনেরও বেশি তরুণ কাঠের নৌকায় করে সেখানে গিয়ে পাইপলাইন থেকে পেট্রোলিয়ামজাত পণ্য সরানোর চেষ্টা করেছিলেন। এ সময় ঘন বিষাক্ত ধোঁয়ায় অনেকে জ্ঞান হারান এবং কয়েকজন নদীতে পড়ে ডুবে যান।

মধ্যরাতে ওক্রিকা এলাকার ওকারি জেটিতে এ ঘটনা ঘটে। সেখানে রপ্তানির জন্য একটি জাহাজে পেট্রোলিয়ামজাত পণ্য তোলা হচ্ছিল বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা আনাদোলুকে জানিয়েছেন, ওক্রিকা ও আশপাশের এলাকার ২০০ জনেরও বেশি তরুণ কাঠের নৌকায় করে সেখানে পৌঁছান। এরপর তারা ওই স্থাপনার সঙ্গে যুক্ত একটি পাইপলাইনের অবৈধভাবে সংযুক্ত ট্যাপিং পয়েন্ট থেকে পেট্রোলিয়ামজাত পণ্য চুরির চেষ্টা করেন।

নৌকায় পেট্রোলিয়ামজাত পণ্য তোলার সময় ঘন বিষাক্ত ধোঁয়ায় তারা অসুস্থ হয়ে পড়েন। কয়েকজন জ্ঞান হারান। তাদের মধ্যে কেউ কেউ নদীতে পড়ে ডুবে যান বলে জানা গেছে।

বিশেষজ্ঞদের মতে, নাইজার ডেল্টায় অবৈধ তেল উত্তোলন ও পাচারের ঝুঁকি ক্রমেই বাড়ছে। এর আগে নিরাপত্তা বাহিনী রিভার্সসহ বিভিন্ন রাজ্যে একাধিক অবৈধ তেল শোধনাগার ধ্বংস এবং বিপুল পরিমাণ চোরাই অপরিশোধিত তেল ও জ্বালানি জব্দ করেছে।

সূত্র: আনাদোলু

আরএ

একনজরে ইসলামের দ্বিতীয় খলিফা উমর (রা.)

নতুন পে স্কেলের গেজেট আগামী সপ্তাহে

পাকিস্তান সীমান্ত থেকে বিপুল পরিমাণ অস্ত্র জব্দের দাবি ইরানের

জমি বিরোধে আটকে আছে উজিরপুরের ধামুরা-শোলক সেতু

বগুড়ায় ১১ অ্যালুমিনিয়াম কারখানার ১০টিই বন্ধ

সুরা কাহফ: ঢাল ও আলোকবর্তিকা

হরমুজে সামরিক পদক্ষেপের সম্ভাবনা খতিয়ে দেখছে দক্ষিণ কোরিয়া

স্বাস্থ্য খাতে নানা উদ্যোগ, তবু কমছে না ভোগান্তি

আমাদের বোমা হত্যা করছে নিরীহ নারী ও শিশুদের: মার্কিন কংগ্রেস সদস্য

দেবিদ্বারের সাবেক ইউপি সচিব সাময়িক বরখাস্ত