হোম > বিশ্ব

৮৫০টি কামিকাজি ড্রোন কিনছে ভারত

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

৮৫০টি কামিকাজে ড্রোন কিনতে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিশেষ বাহিনী এই ড্রোনগুলো ব্যবহার করবে। এ জন্য বাজেট ধরা হয়েছে ২ হাজার কোটি রুপি।

মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, সেনাবাহিনীর ড্রোন ক্রয় সংক্রান্ত প্রস্তাবটি বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চলতি ডিসেম্বরের শেষ সপ্তাহেই হতে পারে মন্ত্রণালয়ের অধীন ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের বৈঠক। সেই বৈঠকেই ড্রোন কেনার ব্যাপারে চূড়ান্ত ছাড়পত্র দেওয়া হবে।

এই ছাড়পত্র মিললেই ড্রোন কেনার প্রক্রিয়া শুরু হবে।

ভারতের সেনাবাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা দেশটির বার্তাসংস্থা এএনআইকে জানিয়েছেন, গত মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ অভিযানে পরিচালনার সময় প্রথম ব্যাপক আকারে সামরিক ড্রোনের ব্যবহার করেছে ভারতের প্রতিরক্ষা বাহিনী। ওই কর্মকর্তা জানান, অপারেশন সিঁদুর অভিযানে খুবই কার্যকর যুদ্ধাস্ত্র ছিল ড্রোন। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই আগামী দিনে সেনা, নৌ ও বিমান— তিন বাহিনীর অস্ত্রভাণ্ডারে ড্রোনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষা বাহিনী।

কামিকাজি ড্রোনের আরেক নাম আত্মঘাতী ড্রোন। এটি এমন এক ধরনের বিস্ফোরক যুদ্ধাস্ত্র, যা লক্ষ্যবস্তুতে আঘাত করার সঙ্গে সঙ্গে নিজেও ধ্বংস হয়ে যায়। অর্থাৎ আঘাতের পর ড্রোন ফিরে আসে না। সহজভাবে বললে, কামিকাজ়ি ড্রোন হলো ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাঝামাঝি একটি যুদ্ধাস্ত্র।

কামিকাজ়ি ড্রোনে আগে থেকেই বিস্ফোরক বসানো থাকে। এটি নির্দিষ্ট লক্ষ্য চিহ্নিত করে সেখানে গিয়ে ধাক্কা মারে। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে। এর ফলে লক্ষ্যবস্তু ধ্বংস হয়। এই ড্রোন দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। অনেক ক্ষেত্রে এতে স্বয়ংক্রিয় নেভিগেশন ও টার্গেট শনাক্ত করার প্রযুক্তিও থাকে। সাধারণত শত্রুশিবিরের ট্যাংক, অস্ত্রভাণ্ডার ও রাডার সিস্টেমে হামলা চালাতে এই ড্রোন ব্যবহার করা হয়ে থাকে।

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে যে ৭ শর্ত মানতে বলছে ইরান

ভোটের বাকি তিন দিন, জরিপে এগিয়ে ট্রাম্পবিরোধীরা

পরমাণু নীতি পুনর্বিবেচনা এখন জনতার দাবি: তেহরানের খতিব

সৌদি আরবের তেলসমৃদ্ধ অঞ্চলে ড্রোন হামলা

যুক্তরাষ্ট্রের নির্বাচনি ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করছে ভুয়া জরিপ

গুপ্তচরবৃত্তির দায়ে যুক্তরাষ্ট্রে দুই চীনা নাগরিকের কারাদণ্ড

হরমুজে ট্যাংকারে মাইনের আঘাত, ভারতীয় নাবিক উদ্ধার

হরমুজের কাছে জাহাজে হামলা, ২৫ নাবিককে উদ্ধার করল ওমান

বলসোনারোর যুক্তরাষ্ট্রে পলায়ন, আর্জেন্টিনার কূটনীতিককে তলব ব্রাজিলের

ফের হামলা হলে ধ্বংসাত্মক জবাব দেওয়ার হুঁশিয়ারি আরাগচির