হোম > বিশ্ব

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

আমার দেশ অনলাইন

তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্ত। ছবি: সংগৃহীত

তুরস্কের পশ্চিমাঞ্চলে দেশটির বিমানবাহিনীর একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ ক্রু সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রশিক্ষণের উদ্দেশ্যে এসকিশেহির থেকে উড্ডয়নের পর বিমান বাহিনীর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থলে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

তবে কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানায়নি কর্তৃপক্ষ।

এসকিশেহিরে তুরস্কের বিমানবাহিনীর প্রথম প্রধান জেট ঘাঁটি অবস্থিত। দেশটির গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, শহরের কেন্দ্র থেকে প্রায় ১৫ কিলোমিটার পশ্চিমে ইয়োরুকাকচায়ের এলাকায় দুর্ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল কাজ করছে।

এর আগে গত ১২ নভেম্বর তুরস্কের দক্ষিণাঞ্চলীয় মালাতিয়া এলাকায় দেশটির সেনাবাহিনীর একটি সিকোরস্কি এস-৭০ হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় চার ক্রু সদস্য নিহত হন। তবে সেই দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ন্যাটো জোটভুক্ত দেশগুলোর মধ্যে তুরস্কের সেনাবাহিনী দ্বিতীয় বৃহত্তম।

সূত্র: আলজাজিরা

আরএ

যুক্তরাষ্ট্রের আরেকটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

ইউক্রেনের হামলার পাল্টা জবাব অনিবার্য: পুতিন

ভারতে মসজিদে বুলডোজার, মামলা শুনতে অসম্মতি সুপ্রিম কোর্টের

ইরান যুদ্ধ বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন ভোটার

ইসরাইলে সরকার গঠনে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট

যুক্তরাষ্ট্রের নতুন দফা শুল্ক তালিকায় থাকছে ভারত

রিয়াদের বাণিজ্যিক এলাকায় ‘সন্ত্রাসী হামলার’ অভিযোগ সৌদি জোটের

সৌদির রাজধানীতে হুথিদের হামলা, আহত ১১

গাজা নিয়ে নেতানিয়াহুর অবস্থানে ইসরাইল আন্তর্জাতিকভাবে একঘরে হতে পারে: কুশনার

যুক্তরাষ্ট্রের আহ্বানে আইসিসি ছাড়ার প্রক্রিয়া শুরু তাজিকিস্তানের