হোম > বিশ্ব

ইরান যুদ্ধের জেরে বন্ধ হলো ‘ট্রাম্প ট্রুথ স্টোর’

আমার দেশ অনলাইন

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ‘মেইক আমেরিকা মেক এগেইন’ আন্দোলনকে ঘিরে গড়ে ওঠা পণ্য বিক্রির একটি দোকান সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। দোকানে ক্রেতা সমাগম কমে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দোকানের মালিক। এজন্য ইরান যুদ্ধকে দায়ী করেছেন।

ইলিনয়ের শিকাগোর উপশহর ক্রিস্টাল লেকে অবস্থিত ‘ট্রাম্প ট্রুথ স্টোর + হ্যাংআউট’-এর মালিক লিসা ফ্লেইশম্যান ফেসবুকে একটি সংক্ষিপ্ত বার্তায় দোকান বন্ধের ঘোষণা দেন। সেখানে তিনি লেখেন, ‘দুঃখিত, ট্রাম্প ট্রুথ স্টোর পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে’।

তিনি দ্য শিকাগো ট্রিবিউনকে জানান, ২৮ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ইরানের ওপর ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করার পর থেকে তার রাজনৈতিক টি-শার্ট ও স্মারক সামগ্রীর বিক্রি একেবারে তলানিতে এসে ঠেকেছে। এই হামলায় লাল টুপি, পতাকা এবং ‘গড, গানস, অ্যান্ড ট্রাম্প’ লেখা শার্টের প্রতি জনগণের আগ্রহ পুরোপুরি কমে গেছে।

তিনি বলেন, ‘বিক্রি খুবই ধীর ছিল। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সবকিছু থমকে গেছে। তখনই ব্যবসা একেবারে বন্ধের মতো হয়ে যায়’। তিনি আরো বলেন, ‘আমার মনে হয় ক্রেতারা এখন কী হচ্ছে, তা নিয়ে অনিশ্চিত। সবাই না হলেও বেশিরভাগ মানুষই বিভ্রান্ত। আর যদি তারা এসব পোশাক পরে, তারা মনে করে কেউ হয়তো এসে প্রশ্ন করবে।’

ফ্লেইশম্যান কয়েকদিন ধরেই ফেসবুকে দোকান বন্ধের ইঙ্গিত দিচ্ছিলেন। তিনি বলেছিলেন, তার শারীরিক অবস্থা ভালো নেই এবং দোকানটি অনলাইনভিত্তিক করার কথা ভাবছেন। এরপর শেষ পর্যন্ত আপাতত দোকান বন্ধ করে দেন। তিনি লিখেছেন, ‘আমি ভাড়ার অর্ধেকও তুলতে পারছি না। আমি কখনো অর্থের জন্য এটি করিনি, কিন্তু সব খরচ চালিয়ে আর কতদিন টিকে থাকতে পারব জানি না।’

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট

মার্কিন অপরাধে সহযোগিতা করায় জাপান সরকারকে জবাবদিহির আহ্বান

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও পাকিস্তানে বেড়েছে বিদেশি পর্যটক

জাতিসংঘের কাঠামো পুনর্গঠনের আহ্বান, কার্যকর ও নিরপেক্ষ করার দাবি

আন্তর্জাতিক আইন সবার জন্য সমানভাবে প্রয়োগের আহ্বান গিলানির

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে চীন ও পাকিস্তান

ভারত-উজবেকিস্তান দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম চুক্তি সই

নরওয়েতে রাজা হারাল্ডকে শেষ শ্রদ্ধা জানাতে প্রাসাদের সামনে মানুষের ঢল

অনিশ্চিত জীবনযাপনে মার্কিন সেনাদের পরিবার, মানসিক ও আর্থিক চাপ চরমে

জলবায়ু পরিবর্তনে বদলে যাচ্ছে হিমালয়, পৃথিবী পরিবর্তনের বড় ইঙ্গিত

হিমালয়ের হিমবাহ পুরো গলে যাওয়ার শঙ্কা, নতুন বিপদের ঝুঁকি