হোম > বিশ্ব

কাতারের আমির-আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ, সংঘাত বন্ধের আহ্বান

আমার দেশ অনলাইন

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ ফোনে কথা বলেছেন। দুই দেশে ইরানের হামলার পর উদ্ভূত সর্বশেষ পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করেছেন।

কাতারের আমিরের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, উপসাগরীয় এই দুই নেতা এসব হামলার ফলে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর সৃষ্ট মারাত্মক প্রভাবের বিষয়ে আলোচনা করেছেন। তারা বলেছেন, এই হামলা রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের নীতির চরম লঙ্ঘন।

দুই নেতাই অবিলম্বে সব ধরনের সংঘাত বন্ধ, উত্তেজনা প্রশমনে উদ্যোগ গ্রহণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন।

সূত্র: আল-জাজিরা

ইউক্রেনকে ৬১০ কোটি ইউরোর নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন ইইউর

ইরানভীতিকে কাজে লাগিয়ে আরব দেশগুলোর কোষাগার খালি করছে আমেরিকা

আগ্রাসী শর্তের ভিত্তিতে যুদ্ধের সমাপ্তি হতে দেবে না ইরান

অভ্যন্তরীণ দ্বন্দ্বে পতনের দ্বারপ্রান্তে ইসরাইল: সাবেক জেনারেল

ভারতে গোয়ালঘরে স্কুল দেখতে গিয়ে হামলার শিকার ককরোচ পার্টি

দিল্লিতে রেড অ্যালার্ট জারি, ফিরে গেল ১৫ বিমান

কথিত মাদক পাচারকারী নৌযানে মার্কিন হামলা, নিহত দুই

ইরান সফরে পাক সেনাপ্রধান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

হামলায় সহায়তা না করলে ভয় পাওয়ার কারণ নেই: তেহরান

হরমুজের নিরাপত্তাকে নতুন রূপ দিতে পারে ইরান-পাকিস্তান সংলাপ