হোম > বিশ্ব

সাবেক প্রেসিডেন্টের ১০ বছরের কারাদণ্ড চায় দক্ষিণ কোরিয়ার প্রসিকিউশন

সামরিক আইন জারির চেষ্টার মামলায়

আতিকুর রহমান নগরী

দক্ষিণ কোরিয়ায় গত বছর সামরিক আইন জারির চেষ্টা সংক্রান্ত মামলায় সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে ১০ বছরের কারাদণ্ডের আবেদন করেছে দেশটির প্রসিকিউশন। শুক্রবার সিউলের একটি আদালতে এ আবেদন জমা দেওয়া হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রসিকিউটররা আদালতে বলেন, বিচারিক কার্যক্রমে বাধা দেওয়া এবং ক্ষমতার অপব্যবহারসহ একাধিক অভিযোগে ইউন সুক ইওলের এই শাস্তি প্রাপ্য। তাদের অভিযোগ অনুযায়ী, সামরিক আইন জারির সিদ্ধান্ত নেওয়ার সময় তিনি মন্ত্রিসভার কয়েকজন সদস্যকে বৈঠক থেকে বাদ দেন এবং পরে তদন্তকারীদের তাকে আটক করতে বাধা দেন।

২০২৪ সালের ৩ ডিসেম্বর ইউন সুক ইওল সাময়িকভাবে বেসামরিক শাসন স্থগিত করে সামরিক আইন জারি করলে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এ ঘটনার জেরে সংসদে তীব্র রাজনৈতিক সংকট তৈরি হয়। চলতি বছরের এপ্রিল মাসে সাংবিধানিক আদালতের রায়ে তাকে প্রেসিডেন্ট পদ থেকে অপসারণ করা হয়।

ইয়োনহাপ বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, সিউলের একটি আদালত আগামী মাসেই এ মামলার রায় ঘোষণা করতে পারে। তবে ইউন সুক ইওল দাবি করেছেন, ‘চীনপন্থী, উত্তর কোরিয়াপন্থী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড’ মোকাবিলার প্রয়োজন থেকেই তিনি সামরিক আইন জারির সিদ্ধান্ত নিয়েছিলেন।

এ ছাড়া তার বিরুদ্ধে আরও তিনটি মামলার বিচার চলছে। এর মধ্যে রাষ্ট্রদ্রোহ বা বিদ্রোহে নেতৃত্ব দেওয়ার অভিযোগও রয়েছে, যেখানে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।

সূত্র: এএফপি

এস আর

মধ্যপ্রাচ্যের অশান্তির জন্য মার্কিন পুতুল ঘাঁটি দায়ী: মোজতবা খামেনি

হিটলারের মৃত্যু ঘিরে যেসব প্রশ্নের উত্তর মেলেনি আজও

গাজাগামী নৌবহর থেকে ১৭৫ জনকে আটক করল ইসরাইল

বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে

ভারতের বেঙ্গালুরুতে হাসপাতালের দেয়াল ধসে নিহত ৭

লেবাননে ইসরাইলি ড্রোন ভূপাতিত

নৌঅবরোধের মেয়াদ বাড়ানোর বিরুদ্ধে ইরানের হুঁশিয়ারি

বলিভিয়ায় বাস দুর্ঘটনায় অন্তত ৯ জনের প্রাণহানি

লিবিয়ার উপকূলে ১৭ জনের লাশ ও ৭ জনকে জীবিত উদ্ধার

‘অমূল্য কোহিনূর হীরাটি ভারতকে ফিরিয়ে দিন’