হোম > বিশ্ব

ইরানের সঙ্গে বৈরিতা শেষ: ট্রাম্প

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে বৈরিতা শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার কংগ্রেস নেতাদের কাছে পাঠানো চিঠিতে তিনি এ কথা বলেন। ফলে সামরিক অভিযান চালিয়ে যেতে কংগ্রেসের অনুমোদন নেওয়ার ৬০ দিনের সময়সীমা আর প্রযোজ্য নয় বলেও মনে করেন তিনি।

১৯৭৩ সালের ওয়ার পাওয়ার্স অ্যাক্ট অনুযায়ী, প্রেসিডেন্ট কোনো ‘আসন্ন হুমকি’ মোকাবিলায় সেনা মোতায়েন করতে পারেন, কিন্তু সামরিক অভিযান চালিয়ে যাওয়ার জন্য তাকে ৬০ দিনের মধ্যে কংগ্রেসের অনুমোদন নিতে হয়।

১ মে পাঠানো ওই চিঠিতে ট্রাম্প বলেন, তিনি ইরানের বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করেন দেশে ও বিদেশে যুক্তরাষ্ট্র এবং মার্কিন স্বার্থ রক্ষার জন্য।

চিঠিতে তিনি আরো বলেন, ‘গত ৭ এপ্রিল আমি দুই সপ্তাহের যুদ্ধবিরতির নির্দেশ দিই, যা পরে বাড়ানো হয়েছে। ওই তারিখের পর থেকে যুক্তরাষ্ট্রের বাহিনী ও ইরানের মধ্যে কোনো গুলিবিনিময় হয়নি। ২৮ ফেব্রুয়ারি যে শত্রুতার সূচনা হয়েছিল, তা এখন শেষ হয়েছে।’

সূত্র: দ্য গার্ডিয়ান

আরএ

স্থিতিশীল তেলের বাজার স্থিতিশীল

ইরানের সামরিক, ক্ষেপণাস্ত্র ও তেল খাতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

ব্যর্থতা ঢাকতেই ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

কৃত্রিম জ্বালানি সংকটে পশ্চিম তীর

চীনের ৩, ১১ বিমানবাহী রণতরি থাকা সত্ত্বেও সংকটে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল