হোম > বিশ্ব

হরমুজে কোনো মাইন খুঁজে পায়নি যুক্তরাষ্ট্র

এপির প্রতিবেদন

আমার দেশ অনলাইন

হরমুজ প্রণালিতে কোনো মাইন খুঁজে পায়নি যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে কোনো মাইন ধ্বংস করেনি বা সেখানে কোনো জাহাজের ক্ষয়ক্ষতির ঘটনাও নথিভুক্ত করেনি । এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এসব কথা জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

যেসব ব্রিটিশ নাবিক এই কৌশলগত জলপথে মাইন অপসারণ অভিযানে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এপি। সেই প্রতিবেদনে ওই কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, মার্কিন বাহিনী কোনো মাইন শনাক্ত করেনি, মাইন ধ্বংসের কোনো অভিযান চালায়নি।

এদিকে, একজন জ্যেষ্ঠ মার্কিন প্রশাসনিক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হরমুজ প্রণালি পুনরায় খুলতে নীতিগতভাবে সম্মত হয়েছে ইরান।

ওই মার্কিন কর্মকর্তা বলেন, ওয়াশিংটন জানতে পেরেছে যে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি প্রস্তাবিত চুক্তির সাধারণ কাঠামো অনুমোদন করেছেন।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

বিলাসী জীবনযাপনের আশায় অনলাইনে ‘চুরি’ শিখলেন নারী, অতঃপর...

দিল্লিতে ইন্ডিয়া জোটের বিক্ষোভ শুরু, নিরাপত্তাব্যবস্থা জোরদার

ভারতের বিষাক্ত মার্বেল বর্জ্যের ভাগাড় এখন পর্যটনকেন্দ্র

ইরান যুদ্ধের প্রভাব, তলানিতে জার্মানির গ্যাসের মজুত

ইরানে হামলার ইঙ্গিত ট্রাম্পের, সরকার উৎখাতের ঘোষণা নেতানিয়াহুর

শত্রুদের নতুন লক্ষ্যবস্তুর তালিকা প্রস্তুত, জানাল ইরান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে যুদ্ধ কেউ চায় না: তুরস্ক

জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ফ্রান্স, গ্রেপ্তার ৫৬৫

ভারতে মোদিবিরোধী দলগুলো এক ছাতার নিচে, নতুন রাজনৈতিক চাপে সরকার

মোসাদের সহায়তায় দেশ ছাড়েন ব্রাজিলের পরাজিত প্রার্থী