হোম > বিশ্ব

ইরানের বিরুদ্ধে যুদ্ধ বিশ্ব অর্থনীতির জন্য মহাবিপর্যয়

জার্মানির প্রতিরক্ষামন্ত্রী

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ ‘বিশ্ব অর্থনীতির জন্য মহাবিপর্যয়’। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের ‘কূটনৈতিক সমাধানের’ আহ্বান জানিয়েছেন তিনি। ক্যানবেরায় অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে সাংবাদিকদের পিস্টোরিয়াস বলেন, শান্তি প্রতিষ্ঠায় জার্মানি সাহায্য করতে প্রস্তুত।

তিনি বলেন, ‘স্পষ্ট করে বলতে গেলে এই যুদ্ধ বিশ্বের অর্থনীতির জন্য একটি মহাবিপর্যয়। দুই সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যেই এর প্রভাব এখন পুরোপুরি স্পষ্ট।’

তিনি আরো বলেন, ‘আমাদের সঙ্গে আগে থেকে কোনো পরামর্শ করা হয়নি। কেউ আমাদের আগে জিজ্ঞাসা করেনি। এটা আমাদের যুদ্ধ নয় এবং তাই আমরা এই যুদ্ধে জড়িয়ে পড়তে চাই না।’

যুক্তরাষ্ট্র ও ইরানকে গুলি ও হত্যা বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যুদ্ধবিরতি হলে জার্মানি হরমুজ প্রণালিতে নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করার জন্য অভিযান নিয়ে আলোচনা করবে। কিন্তু সময় এখনো আসেনি, তাই আমরা যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি।’

সূত্র: আলজাজিরা

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করায় উবারকে ৯৬ কোটি ডলার জরিমানা

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর

ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল মস্কো

মৃত্যুর ১৬ বছর পর উদ্ধার হয়েছিল যে ফার্স্টলেডির লাশ

জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

ইউক্রেন যুদ্ধ অবসানের পথে বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইরানি মন্ত্রী

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স