হোম > বিশ্ব

নেতানিয়াহুর এক ফোনেই ভেস্তে যায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা

আমার দেশ অনলাইন

ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উচ্চপর্যায়ের শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। এর পেছনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি ফোন কলকে দায়ী করেছে তেহরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অভিযোগ করেছেন, দীর্ঘ ২১ ঘণ্টার বৈঠকের মাঝপথে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে করা নেতানিয়াহুর একটি ফোনকলই সম্ভাব্য সমঝোতার পথ বন্ধ করে দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি লিখেছেন, ‘বৈঠকের মাঝে ভ্যান্সকে (মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের আলোচক দলের প্রধান) নেতানিয়াহুর ফোন আলোচনার ফোকাস যুক্তরাষ্ট্র-ইরান ইস্যু থেকে সরিয়ে ইসরায়েলের স্বার্থের দিকে নিয়ে যায়।’

তিনি দাবি করেন, ওয়াশিংটন আলোচনার টেবিলে বসে এমন কিছু অর্জন করতে চেয়েছিল, যা তারা যুদ্ধের মাধ্যমে অর্জন করতে ব্যর্থ হয়েছে।

আরাগচি দাবি করেন, পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই আলোচনায় ইরান আন্তরিকতার সঙ্গে অংশ নিয়েছিল। পাকিস্তান ত্যাগের আগে ভ্যান্সের সংবাদ সম্মেলনকে ‘অপ্রয়োজনীয়’ আখ্যা দেন তিনি।

ইরান স্পষ্ট করে জানিয়েছে, তারা তাদের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় সব সময় প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রস্তুত। অন্যদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকে নেতানিয়াহুর সঙ্গে ভাইস প্রেসিডেন্টের ওই গোপন ফোনকলের বিষয়টি এখনো নিশ্চিত বা অস্বীকার করা হয়নি।

সূত্র: এনডিটিভি

গাজায় ইসরাইলি নৃশংসতা, যুদ্ধবিরতির মধ্যেও নিহত ১০৩১

‘মাস্টার কি’ প্রযুক্তির টিকা ঠেকাতে পারে ভবিষ্যৎ মহামারি: গবেষকেরা

ভারতের ঘৃণ্য পরিকল্পনা নস্যাতে ঐক্যবদ্ধ পাকিস্তান: শেহবাজ

ফের ৪.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা

মসজিদে হামলার দায়ে ইসরাইলি ৬ অভিবাসীর বিরুদ্ধে মামলা

সহিংসতার জবাব সহিংসতা দিয়েই দেওয়া হবে: ভ্যান্স

ফের হামলা হলে আরো কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

মার্কিন স্থাপনায় পাল্টা হামলা চালাল ইরান

সফল ইরান, ব্যর্থ যুক্তরাষ্ট্র

ইসরাইল-লেবানন চুক্তির খসড়া প্রকাশ