হোম > বিশ্ব

বিশ্ববাজারে কমল তেলের দাম

আমার দেশ অনলাইন

ইরান যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ার পর বিশ্ববাজারে কেমেছে তেলের দাম। বিশ্বব্যাপী তেলের দামের প্রধান মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম রোববার প্রায় ৫ শতাংশ কমেছে।

জুলাই মাসের জন্য ব্রেন্ট ফিউচারের দাম সোমবার গ্রিনিচ মান সময় ১টা ৫ অনুযায়ী প্রতি ব্যারেল ৯৮.৪৭ ডলারে নেমে আসে। এটি এক মাস আগের তুলনায় প্রায় ৯ শতাংশ কম, তবে যুদ্ধ শুরুর আগের তুলনায় এখনো এক-তৃতীয়াংশের বেশি রয়েছে।

এদিকে জাপানের প্রধান শেয়ারবাজার সূচক নিক্কেই ২২৫ সোমবার সকালের লেনদেনে ৩ শতাংশের বেশি বেড়ে নতুন রেকর্ড গড়েছে। শুক্রবারও সূচকটি সর্বোচ্চ অবস্থানে বন্ধ হয়েছিল।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে আলোচনা ‘শৃঙ্খলাপূর্ণ ও গঠনমূলকভাবে’ এগোচ্ছে। তবে তিনি কর্মকর্তাদের দ্রুত কোনো চুক্তিতে না পৌঁছাতেও নির্দেশ দিয়েছেন।

সিঙ্গাপুরভিত্তিক স্পার্টার জ্যেষ্ঠ তেলবাজার বিশ্লেষক জুন গোহ আলজাজিরাকে বলেন, ‘মূল পরিস্থিতিতে তেমন পরিবর্তন হয়নি। হরমুজ প্রণালি বন্ধ থাকায় প্রতিদিন ১ থেকে ১ দশমিক ১ কোটি ব্যারেল অপরিশোধিত তেল সরবরাহ বন্ধ রয়েছে।’

সূত্র: আলজাজিরা

আরএ

ছেলেকে হত্যার চেষ্টা করেছিল ইরান, দাবি নেতানিয়াহুর

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত বন্ধে পাকিস্তানের নতুন উদ্যোগ

সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন যুক্তরাষ্ট্রে, রাজনৈতিক অর্থের দাপট কেন

৭ বছর পর ভারত সফরে শি জিনপিং

সিরিয়াকে সন্ত্রাসের মদতদাতা রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

ইরানের ওপর ‘অর্থনৈতিক ডি-ডে’ নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ও ট্রাম্পকে বিপদে ফেলতে পারে কানাডা

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমে যাওয়া নজিরবিহীন

ইউক্রেনকে নিজস্ব অস্ত্র তৈরিতে সহায়তা দিচ্ছে ব্রিটেন

পৃথিবীর অতিরিক্ত তাপের ৯০ শতাংশেরও বেশি শোষণ করে সমুদ্র