হোম > বিশ্ব

ইয়েমেন সংকটের কূটনৈতিক সমাধান চায় যুক্তরাজ্য

আলজাজিরা

ছবি: সংগৃহীত

ইয়েমেনের চলমান সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে দেশটিতে সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে হুথিদের প্রতি আহ্বান জানিয়েছে লন্ডন। সংকট নিরসনে জাতিসংঘের নেতৃত্বে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক প্রক্রিয়ায় সমর্থন দিতেও গোষ্ঠীটির প্রতি আহ্বান জানানো হয়েছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে যুক্তরাজ্যের প্রতিনিধি এসব কথা বলেন। তিনি জানান, ইয়েমেনে নতুন করে সংঘাত শুরু হওয়ায় দেশটির মানবিক সংকট আরো গভীর হয়েছে। এতে ৩ লাখ ৪০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

যুক্তরাজ্যের প্রতিনিধি বলেন, হুথিদের অব্যাহত অবরোধের কারণে ইয়েমেনের তাইজ শহরে খাদ্যের দাম অন্তত ৫০ শতাংশ বেড়েছে। হাসপাতালগুলোতে জ্বালানি ও ওষুধের সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে দ্রুত ও বাধাহীনভাবে মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

এ ছাড়া জাতিসংঘ ও মানবিক সহায়তা সংস্থার কর্মীদের আটক রাখার ঘটনায় হুথিদের নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য। আটক অবস্থায় জাতিসংঘের কর্মী মোহাম্মদ আল-শামির মৃত্যুর ঘটনায় একটি স্বাধীন তদন্তেরও দাবি জানিয়েছে দেশটি।

নিরাপত্তা পরিষদের বৈঠকে যুক্তরাজ্যের প্রতিনিধি বলেন, ‘ইয়েমেনের পরিস্থিতির কূটনৈতিক সমাধান প্রয়োজন।’

তিনি আরো বলেন, আলোচনার মাধ্যমে সংকটের সমাধানে যুক্তরাজ্যের সমর্থন অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে রাজনৈতিক সমঝোতা হতে হবে অন্তর্ভুক্তিমূলক এবং ইয়েমেনের জনগণের নেতৃত্বে ও মালিকানায় পরিচালিত।

এএম

চীনে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, জিনপিং ও পুতিন

করাচি বন্দরে ৭ মাস ধরে আটকে ৬ ভারতীয় নাবিক, পাকিস্তানের সহায়তা চায় দিল্লি

হরমুজ প্রণালিতে মাইনে আঘাতে ট্যাংকারে আগুন

যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

বৈঠকে বসছেন ৩ পারমাণবিক শক্তিধর দেশের নেতারা, চুক্তির সম্ভাবনা কতটা

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, বন্দুক হামলায় ৪ জনের মৃত্যু

হাসিনাকে সামরিক বিমানে ফেরত পাঠানোর জল্পনা নিয়ে যা বলছে ভারত

রাডার স্থাপনায় ইরানের হামলা চালানোর দাবি প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র

ইসরাইলে বিরোধীদের সঙ্গে আরব জোটের আলোচনা, তুলে ধরল দাবিদাওয়া

ওয়াশিংটনে নেতানিয়াহুর ঘনিষ্ঠ মোসাদ প্রধান, জানেন না আইজেনকোট