হোম > বিশ্ব

আরো তিন সপ্তাহ বাড়ল ইসরাইল-লেবানন যুদ্ধবিরতি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইসরাইল ও লেবাননের মধ্যকার যুদ্ধবিরতি তিন সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ওয়াশিংটনে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে নতুন করে আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ট্রুথ সোশ্যালে এই মেয়াদ বৃদ্ধির ঘোষণা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, বৈঠকটি ‘খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে’। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র লেবাননকে হিজবুল্লাহর হাত থেকে আত্মরক্ষায় সাহায্য করতে তাদের সঙ্গে কাজ করবে।

গত সপ্তাহে ওয়াশিংটনে একটি বৈঠকের পর ঘোষিত এই যুদ্ধবিরতি রোববার শেষ হওয়ার কথা ছিল। এর লক্ষ্য হলো ইসরাইল ও ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে সাত সপ্তাহেরও বেশি সময় ধরে চলা লড়াইয়ের অবসান ঘটানো।

ওভাল অফিসে ট্রাম্প বলেন, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উভয়েই ‘আগামী সপ্তাহগুলোতে’ হোয়াইট হাউস সফর করবেন।

তিনি বলেন, ‘তাদের হিজবুল্লাহর কথাও ভাবতে হবে। আমরা লেবাননের সঙ্গে কাজ করব, যাতে সে দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়।’

সূত্র: বিবিসি

আরএ

ক্ষেপণাস্ত্র শুধু ছোড়ার জন্য, আলোচনার জন্য নয়: ইরান

মস্কোতে ইউক্রেনের ‘বৃহৎ’ ড্রোন হামলা

একতরফা যুদ্ধবিরতি মেনে নেবে না হিজবুল্লাহ

ওয়াশিংটনের পক্ষ থেকে বড় প্রতিশ্রুতি ইরানকে

ইরান চুক্তির সমালোচনাকারীরা হিংসুটে, বাজে অথবা বোকা: ট্রাম্প

আইনজীবীর সঙ্গে ইমরানের বৈঠক নিশ্চিতের নির্দেশ ইসলামাবাদ হাইকোর্টের

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের মূল বিষয়গুলো কী

ইরান-মার্কিন সমঝোতার পর হরমুজ প্রণালি পারি দিল ১১ ইরানি জাহাজ

কোন কোন দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

শুক্রবারে ইরান-মার্কিন আলোচনা, নিশ্চিত করল সুইজারল্যান্ড