হোম > বিশ্ব

ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প

স্টাফ রিপোর্টার

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অথবা দেশটির প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন। শুক্রবার গণমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২২ এপ্রিল টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারের সময় যখন ট্রাম্পকে জিজ্ঞেস করা হয় পারমাণবিক আলোচনা শুরুর প্রেক্ষাপটে দেশটির প্রধান দুই নেতার কারো সঙ্গে সাক্ষাৎ করবেন কি না, তখন তিনি তাদের সাথে সাক্ষাতে আগ্রহ প্রকাশ করেন।

এদিকে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সামরিক পদক্ষেপের হুমকিতে গাজা ও লেবাননের যুদ্ধ, ইয়েমেনে সামরিক হামলা, সিরিয়ার শাসক পরিবর্তন এবং ইরান-ইসরাইলের মধ্যে হামলা-পাল্ট হামলায় উত্তেজনাপূর্ণ হয়ে থাকা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে নতুন চাপ তৈরি করেছে।

ইরানে বড় ধরনের কোনো হামলা হলে তা পারস্য উপসাগীয় অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। এই অঞ্চলটি বিশ্বের তেল সরবরাহের একটি উল্লেখযোগ্য অংশের যোগান দেয়।

গাজায় যুদ্ধবিরতির পরও বাড়ছে প্রাণহানি

মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, আবারও যুদ্ধ শুরুর শঙ্কা

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র