হোম > বিশ্ব

হাসপাতালে ইরানের হামলা, যে হুঁশিয়ারি দিলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইসরাইলের সোরোকা হাসপাতালে হামলা চালিয়েছে ইরান। এ ঘটনায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।

বৃহস্পতিবার সামাজিকমাধ্যমে এক্স হ্যান্ডেলে এক পোস্টে প্রতিবাদ জানান তিনি।

বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘আজ (বৃহস্পতিবার) সকালে ইরানের সন্ত্রাসী অত্যাচারীরা বিরশেবার সোরোকা হাসপাতালে এবং মধ্যাঞ্চলে সাধারণ মানুষের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

তেহরানের সেই অত্যাচারীদের থেকে পুরো মূল্য আদায় করব বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন ইসরাইলি প্রধানমন্ত্রী।

এর আগে সোরোকা হাসপাতালের হামলাকে ‌‘ইচ্ছাকৃত’ ও ‘অপরাধ’ হিসেবে আখ্যা দেন ইসরাইলের উপপররাষ্ট্রমন্ত্রী শারেন হাসকেল। এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, যেটি আঘাতপ্রাপ্ত হয়েছে সেটি ‌কোনো সামরিকঘাঁটি নয়, বরং একটি হাসপাতাল এবং এটিই ইসরাইলের পুরো নেগেভ অঞ্চলের প্রধান চিকিৎসাকেন্দ্র।

হাসকেল বলেন, বিশ্বের এ বিষয়ে স্পষ্টভাবে কথা বলা উচিত।

এর আগে বৃহস্পতিবার সকালে ইসরাইলের সোরোকা হাসপাতালে হামলা চালায় ইরান।

এদিকে ১৭ জুন ইরানের পশ্চিমাঞ্চলে অবস্থিত কেরমানশাহ শহরের ফারাবি হাসপাতালে হামলা চালিয়েছিল ইসরাইল ।

প্রসঙ্গত, শুক্রবার (১৩ জুন) থেকে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। এরপর থেকে পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে ইরান-ইসরাইল।

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার