হোম > বিশ্ব

সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির উদ্যোগ আমেরিকার

মে মাসে রিয়াদ যাচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির উদ্যোগ নিয়েছে আমেরিকা। আগামী মে মাসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিয়াদ সফরে সৌদি প্রশাসনের কাছে এ অস্ত্র বিক্রির প্রস্তাব করা হবে।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ছয়টি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সে শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মে মাসে মধ্যপ্রাচ্যে এ সফরে সৌদি আরব ছাড়াও সংযুক্ত আরব আমিরাত ও কাতার যাবেন ট্রাম্প।

প্রতিবেদনে জানানো হয়, সৌদি আরবের কাছে আমেরিকার লকহিড মার্টিন, আরটিএক্স কর্পস, বোয়িং, নর্থরপ গ্রুমম্যান ও জেনারেল অটোমেটিকস এ অস্ত্র সরবরাহ করবে। সৌদি আরব সফরে ট্রাম্পের সঙ্গে এ কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তারাও থাকবেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো রয়টার্সকে জানায়, সৌদি আরবের কাছে সি-১৩০ পরিবহন বিমান, মিসাইল ও রাডার ব্যবস্থাসহ বিভিন্ন ধরনের অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি করা হবে।

একই সঙ্গে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, সৌদি আরব নতুন প্রজন্মের এফ-৩৫ যুদ্ধবিমান কেনার জন্য আলোচনা উত্থাপন করতে পারে। দীর্ঘদিন থেকেই এ যুদ্ধবিমান কেনার জন্য রিয়াদ আগ্রহ দেখিয়ে আসছে। তবে ট্রাম্পের এ সফরে সৌদি আরবের কাছে এফ-৩৫ বিক্রির জন্য কোনো ধরনের চুক্তি হওয়ার সম্ভাবনা কম জানায় সংশ্লিষ্ট সূত্রগুলো।

ইসরাইলের সঙ্গে আমেরিকার ‘কোয়ালিটেটিভ মিলিটারি এজ’ (কিউএমই) চুক্তি অনুসারে, আরব দেশগুলোর তুলনায় ইসরাইল তুলনামূলক উন্নত প্রযুক্তির আমেরিকান অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা পাবে।

ইসরাইল ৯ বছর আগেই এফ-৩৫ যুদ্ধবিমান পেয়েছে এবং এ যুদ্ধবিমানটির একাধিক স্কোয়াড্রন ইসরাইলি বিমানবাহিনীতে নিয়োজিত রয়েছে।

বিষয়টির স্পর্শকাতরতায় রয়টার্সের কাছে তথ্য দেওয়া ছয় সূত্রই নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে।

আমেরিকার প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস ও সৌদি আরবের সরকারি যোগাযোগ দপ্তরের কাছে রয়টার্স এ বিষয়ে জানতে চাইলেও উভয়পক্ষ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।

তবে আমেরিকার প্রতিরক্ষা দপ্তরের এক কর্মকর্তা জানান, রিয়াদকে ওয়াশিংটনের নিরাপত্তা সহযোগিতা দুই পক্ষের সম্পর্কের গুরুত্বপূর্ণ উপাদান। এ লক্ষ্যে সৌদি আরবের প্রতিরক্ষার চাহিদা পূরণে অব্যাহত কাজ করে যাবে আমেরিকা।

এর আগে ২০১৭ সালে প্রথম মেয়াদে সৌদি আরব সফরে গিয়ে রিয়াদের কাছে ১১০ বিলিয়ন ডলারের আমেরিকান অস্ত্র বিক্রির চুক্তি করেন ডোনাল্ড ট্রাম্প।

গাজায় যুদ্ধবিরতির পরও বাড়ছে প্রাণহানি

মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, আবারও যুদ্ধ শুরুর শঙ্কা

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র