হোম > বিশ্ব

ওয়ার্ক পারমিট নিয়ে অভিবাসীদের দুঃসংবাদ দিলো যুক্তরাষ্ট্র

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

অভিবাসী কর্মীদের জন্য নিয়ম-কানুন আরো কঠোর করলো যুক্তরাষ্ট্র। মার্কিন স্বরাষ্ট্র বিভাগ জানিয়েছে, অভিবাসী কর্মীদের কাজের জন্য অনুমতিপত্রের মেয়াদ এখন থেকে আর স্বয়ংক্রিয়ভাবে নবায়ন করা হবে না। এরফলে ক্ষতিগ্রস্ত হবেন হাজার হাজার অভিবাসী কর্মী। খবর সিএনবিসির।

স্বরাষ্ট্রবিভাগ জানিয়েছে, আজ (৩০ অক্টোবর) থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে। এখন থেকে যেসব অভিবাসী কাজের অনুমতিপত্র নবায়নের জন্য আবেদন করবেন, তারা আর স্বয়ংক্রিভাবে মেয়াদ বাড়ানোর সুবিধা পাবেন না।

আগের নীতিমালা অনুযায়ী, নির্দিষ্ট শ্রেণীর অভিবাসী সময়মতো ওয়ার্ক পারমিট নবায়নের জন্য আবেদন করলে, তিনি আবেদন বিবেচনার সময় সর্বোচ্চ ৫৪০ দিন পর্যন্ত কাজ করার সুযোগ পেতেন।

মার্কিন স্বরাষ্ট্র বিভাগ বলছে, এই পরিবর্তনের উদ্দেশ্য হল স্বয়ক্রিয়ভাবে নবায়ন করলে জালিয়াতি বা ঝঁকির সম্ভাবনা থাকে, তা বন্ধ করা।

আরএ

নারীর প্রতি সহিংসতা বন্ধে সুইজারল্যান্ডে শত শত পুরুষের মিছিল

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা জারি

গাজা নিয়ে ইইউর বিবৃতিকে ‘ভারসাম্যহীন’ বলল ইসরাইল

নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ বললেন আইজেনকট

ইসরাইলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি