হোম > বিশ্ব

সিন্ধু নিয়ে বাড়াবাড়ি বরদাশত করা হবে না: শাহবাজ

স্টাফ রিপোর্টার

কাশ্মিরে হামলার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি বাতিল করেছে ভারত। অন্যদিকে পাকিস্তান আগেই পাল্টা হুঁশিয়ারি দিয়েছে, পানি আটকে দেয়াকে ‘যুদ্ধের ঘোষণা হিসেবে গণ্য করা হবে’। পানি নিয়ে ভারতের বাড়াবাড়ি বরদাশত করা হবে না।

এমন অবস্থায় আবারো সিন্ধু নদের পানি ইস্যুতে কড়া হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, পাকিস্তান যেকোনও তার মূল্যে পানির অধিকার রক্ষা করবে। শনিবার এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা মেনে নেয়া হবে না। যেকোনো মূল্যে পাকিস্তানের পানির অধিকার রক্ষা করবো।

শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে আলাপকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

শাহবাজ শরিফ স্পষ্ট করে বলেন, কাশ্মিরের পেহেলগাম হামলার সঙ্গে পাকিস্তানের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক নেই। দুই দশক ধরে পাকিস্তানই সন্ত্রাসবাদের শিকার। এতে হাজার হাজার মানুষের প্রাণহানি এবং বিপুল অর্থনৈতিক ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, পেহেলগামের ঘটনা পাকিস্তান নিরপেক্ষ মাধ্যমে তদন্তের জন্য প্রস্তুত রয়েছে।

ভারতের উত্তেজনাকর পদক্ষেপের বিপরীতে পাকিস্তানের অবস্থান ব্যাখ্যা করে শাহবাজ বলেন, পাকিস্তান এ অঞ্চলে শান্তি চায়। ইরান যদি এ বিষয়ে ভূমিকা রাখতে চায়, তবে পাকিস্তান স্বাগত জানাবে।

জম্মু ও কাশ্মির প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেহবাজ জোর দিয়ে বলেন, পাকিস্তান সবসময় কাশ্মিরি জনগণের পাশে থাকবে। তাদের আত্মনিয়ন্ত্রণের ন্যায্য দাবিকে সমর্থন দিয়ে যাবে।

গাজায় যুদ্ধবিরতির পরও বাড়ছে প্রাণহানি

মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, আবারও যুদ্ধ শুরুর শঙ্কা

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র