হোম > বিশ্ব

ভারতে বাস-লরি সংঘর্ষে নিহত ১২

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ভারতের অন্ধ্র প্রদেশের মার্কাপুরম জেলায় বাসের সঙ্গে লরির সংঘর্ষে নিহত হয়েছেন ১২ জন। পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার ভোরে বাসের সঙ্গে লরির সংঘর্ষে বাসটিতে আগুন লেগে গেলে এই প্রাণহানির ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছিল, এ ঘটনায় আটজন নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজন যাত্রী জীবন্ত দগ্ধ হয়েছেন। পরে নিহতের সংখ্যা আরো বেশি বলে জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, মারকাপুরামের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) নাগরাজু একটি টিভি চ্যানেলকে বলেছেন, ‘অন্তত আটজন জীবন্ত দগ্ধ হয়েছেন এবং এ পর্যন্ত প্রায় ১৮ জন আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ সংগ্রহের চেষ্টা চলছে।’

কর্মকর্তারা জানান, স্থানীয় সময় সকাল ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে, যখন হরিকৃষ্ণ ট্রাভেলসের বাসটি তেলেঙ্গানার নির্মল থেকে নেল্লোরের দিকে যাচ্ছিল। সংঘর্ষের পরপরই বাসটিতে আগুন ধরে যায় এবং বেশ কয়েকজন যাত্রী ভেতরেই জীবন্ত দগ্ধ হন। রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এই সড়ক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

হরমুজ এড়িয়ে জ্বালানি রপ্তানির বিকল্প পথ তৈরি করছে আরব আমিরাত

রেকর্ড বৃষ্টিপাতে জাপানে ভূমিধসের সর্বোচ্চ সতর্কতা

রাশিয়া-উত্তর কোরিয়ার প্রথম সড়ক সেতু চালু, দুশ্চিন্তায় ইউক্রেন

বেআইনিভাবে বাংলাদেশে পুশব্যাক, নারীকে ২ লাখ রুপি ক্ষতিপূরণের নির্দেশ ভারতীয় হাইকোর্টের

ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত সৌদি জাহাজ থেকে ১৬ নাবিককে উদ্ধার করল ওমান

ইরান-যুক্তরাষ্ট্রকে ফের আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের

নিরাপত্তায় যুক্তরাষ্ট্র যথেষ্ট নয়, উপসাগরীয় দেশগুলোকে স্বনির্ভর হতে বলল কাতার

ইসরাইলের পানি শোধনাগার অচল, বাড়ছে দীর্ঘমেয়াদি সংকটের শঙ্কা

ইন্দোনেশিয়া অগ্নিকাণ্ডে ৬ শিশুসহ ১১ জনের মৃত্যু

১৪ বছরের কম বয়সী মেয়েদের হিজাব নিষিদ্ধ করল অস্ট্রিয়া