হোম > বিশ্ব

ইরানে বাস উল্টে নিহত ২১

আতিকুর রহমান নগরী

দক্ষিণ ইরানে একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস উল্টে গিয়ে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জনের বেশি। শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের সূত্র দিয়ে আরব নিউজ এই তথ্য প্রকাশ করেছে।

এই দুর্ঘটনার সঠিক কারণ এখনও পরিষ্কার নয়। তেহরান থেকে প্রায় ১ হাজার কিলোমিটার (৬০০ মাইল) দূরের শহর কাভার-এর কাছে দুর্ঘটনা ঘটে।

স্থানীয় হাসপাতালের পরিচালক মোহসেন আফরাসিয়াবি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, দুর্ভাগ্যজনকভাবে ২১ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

ইরানের গণমাধ্যমে প্রচারিত ছবিতে দেখা যায়, পাহাড়ি সড়কে যাত্রীবাহী কোচ উল্টে পড়ে গেছে। দেশটির সরকারি সংবাদ সংস্থা আইআরএনএর তথ্য অনুযায়ী, ইরানে সড়ক দুর্ঘটনার হার অনেক বেশি। দেশটিতে সড়ক দুর্ঘটনায় চলতি বছরের মার্চ পর্যন্ত গত ১২ মাসে প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে