হোম > বিশ্ব

শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবরে ‘তেলাপোকাদের’ উল্লাস

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ভারতে জাতীয় স্তরের বিভিন্ন পরীক্ষায় অনিয়ম ও মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ব্যাপক আন্দোলনের জেরে পদত্যাগ করেছেন দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার তিনি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবর প্রকাশের সঙ্গে সঙ্গেই দিল্লির যন্তর মন্তরের উল্লাসে ফেটে পড়েন আন্দোলনকারীরা।

প্রতিক্রিয়ায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) সামাজিকমাধ্যমে দেওয়া পোস্টে লেখে, ‘শিক্ষার্থীদের শক্তি দীর্ঘজীবী হোক।’

সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে যন্তর মন্তরের মঞ্চ থেকে বলেন, ‘আমরা পেরেছি। অনেকে বলতেন, এই সরকারের আমলে কেউ পদত্যাগ করে না। কিন্তু আমরা তা সম্ভব করেছি।’

নিট প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলন গত কয়েক দিনে দেশটির বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে এবং তা জাতীয় রাজনীতির অন্যতম আলোচিত ইস্যুতে পরিণত হয়।

সূত্র: এনডিটিভি

আরএ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠক শেষে মস্কোর পথে পেজেশকিয়ান

ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করলেন পাকিস্তানের সেনাপ্রধান

মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় সহযোগিতা জোরদারে একমত সৌদি-তুরস্ক-পাকিস্তান-ইরান

তাইজ দখলে জয়-পরাজয় নির্ধারণ করবে যে পাহাড়

বিজেপি অফিসের সামনে গায়ে কেরোসিন ঢেলে ‘আত্মহত্যা করবেন’ পশ্চিমবঙ্গের বিধায়ক

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন

ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণে চীন, তীব্র বন্যার ঝুঁকিতে বাংলাদেশ-ভারত

পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়া যাচ্ছেন শাহবাজ শরিফ

‘পানি’ ও ‘আম্মা’ বলা যাবে না, শুভেন্দুর হুঁশিয়ারি

মুসলিম প্রার্থীকে ট্রাম্পের কটাক্ষ, বললেন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি