হোম > বিশ্ব

ট্রাম্পকে শান্তিতে নোবেল মনোনয়ন দেওয়ার কারণ জানালেন শাহবাজ

আতিকুর রহমান নগরী

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন, ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তার সরকার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে।

সোমবার পাকিস্তানি গণমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

লন্ডনে এক সংবাদ সম্মেলনে শাহবাজ বলেন, “মিস্টার ট্রাম্প পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা প্রশমিত করেছেন এবং এই অঞ্চলকে বড় ধ্বংসের হাত থেকে রক্ষা করেছেন।”

তিনি জানান, মে মাসে ভারত-পাকিস্তান সীমান্তে চরম উত্তেজনার মধ্যে ট্রাম্পের “নির্ধারক কূটনৈতিক হস্তক্ষেপ ও গুরুত্বপূর্ণ নেতৃত্ব” দুই দেশের মধ্যে একটি পারমাণবিক যুদ্ধ এড়াতে সহায়ক হয়েছে।

শাহবাজ বলেন, “যদি ট্রাম্প হস্তক্ষেপ না করতেন, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিত এবং বহু প্রাণহানি হতো।”

তিনি উল্লেখ করেন, ২২ এপ্রিল অধিকৃত কাশ্মীরের পেহলগামে এক হামলার জন্য ভারত ইসলামাবাদকে দোষারোপ করে, প্রমাণ ছাড়াই ভারত পাকিস্তানে বিমান হামলা চালায়, যার পর দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়।

পরে যুদ্ধবিরতির মাধ্যমে উত্তেজনা প্রশমিত হলে, ট্রাম্প দাবি করেন—মার্কিন মধ্যস্থতা একটি “খারাপ পারমাণবিক যুদ্ধ” রোধ করেছে।

শাহবাজ আরো বলেন, ট্রাম্প কেবল দক্ষিণ এশিয়ায় নয়, ইথিওপিয়া-মিশর ও ইউক্রেনের মতো অঞ্চলেও উত্তেজনা কমাতে ভূমিকা রেখেছেন।

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির

ডিজিটাল অর্থনীতি চুক্তি সই আসিয়ানভুক্ত দেশগুলোর, কার্যকর ২০২৭ সালে

জাতিসংঘে যেভাবে পরবর্তী মহাসচিব নির্বাচিত হবেন

বিচারকদের ক্ষমতা কমাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প

তেল পাচারের অভিযোগে ইরাকের ৯ নিরাপত্তা কর্মকর্তা বরখাস্ত