হোম > বিশ্ব

থাইল্যান্ডে ৩ প্রদেশের সব স্কুল বন্ধ ঘোষণা

আতিকুর রহমান নগরী

থাইল্যান্ড ৩ প্রদেশের সব স্কুল বন্ধ ঘোষণা করেছেন দেশটির শিক্ষামন্ত্রী নারুমোন পিনোসিনাওয়াত।

বৃহস্পতিবার ব্যাংককভিত্তিক সংবাদমাধ্যম দ্য থাই এনকুইরার জানায়, বসতবাড়ির এলাকায় রকেট হামলার পর সুরিন, সিসাকেত ও বুরি রাম প্রদেশের ৫৮২টি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।

বিপদসংকুল এলাকার বাইরে থাকা কিছু স্কুলকেও অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে জানা গেছে।

শিক্ষামন্ত্রী অধ্যাপক নারুমোন পিনোসিনাওয়াত বলেন, আমি সীমান্তবর্তী এলাকার স্কুলগুলোকে একটি সংগঠিত প্রতিক্রিয়া পরিকল্পনা প্রস্তুত করার নির্দেশ দিয়েছি। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য বাংকার বা নিরাপদ এলাকা প্রস্তুত করার ওপর গুরুত্ব দিয়েছি। পাশাপাশি নিরাপদ এলাকায় অস্থায়ী আশ্রয়কেন্দ্র গড়ে তোলারও নির্দেশ দিয়েছি।

সকালে বিভাগটির প্রাসাত তা মুয়েন এবং প্রাসাত তা কাওয়াইয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ১২ জন নিহত হন।

থাইল্যান্ড ও কম্বোডিয়ার মাঝে আকস্মিক এই সংঘাতের সূত্রপাত হয়েছিল গত মে মাসে। ওই সময় থাইল্যান্ড, কাম্বোডিয়া ও লাওস সীমান্তের সংযোগকারী এমেরাল্ড ট্রায়াঙ্গল অঞ্চলে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সৈন্যদের মাঝে সংঘর্ষ হয়। এই সংঘর্ষে কম্বোডিয়ার এক সৈন্য নিহত হন।

মে মাসের ওই ঘটনায় উভয় দেশেরে সামরিক বাহিনী জানায়, তারা আত্মরক্ষার্থে ব্যবস্থা নিয়েছে এবং সংঘর্ষের জন্য পরস্পরকে দায়ী করে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সামরিক নেতারা বলেন, তারা উত্তেজনা কমিয়ে আনার প্রত্যাশা করছেন। যদিও বাস্তবে দুই দেশই সীমান্তে সেনা মোতায়েন জোরদার এবং একে অপরকে হুঁশিয়ারি দিতে শুরু করে।

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান