হোম > বিশ্ব

বন্দি-বিনিময় কখন শুরু হবে জানাল হামাস

গাজা যুদ্ধবিরতি চুক্তি

আতিকুর রহমান নগরী

ইসরাইলের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর এক ফিলিস্তিনি। ছবি: বিবিসি

গাজা শান্তি পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নের চুক্তির অংশ হিসেবে বন্দি-বিনিমিয় প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে ইসরাইল ও হামাস। হামাসের এক শীর্ষ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি-কে জানিয়েছেন, ইসরাইল প্রায় এক হাজার ৯৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। এদেরমধ্যে ২৫০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং এক হাজার ৭০০ জন যুদ্ধ শুরুর পর গ্রেপ্তার হওয়া বন্দি। বিনিময়ে ২০ জন জীবিত ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। খবর টাইমস অব ইসরাইলের।

হামাসের আরেকটি সূত্র জানিয়েছে, চুক্তি বাস্তবায়নের ৭২ ঘন্টার মধ্যে বন্দি-বিনিময় কার্যকর করা শুরু হবে। ফিলিস্তিনি দলগুলোর সঙ্গেও এই বিষয়ে ঐকমত্য হয়েছে।

সৌদি টেলিভিশন আল-শার্ক জানায়, চুক্তি বাস্তবায়নের ৭২ ঘণ্টার মধ্যে বন্দি ও জিম্মি বিনিময় শুরু হবে, এবং এটি আগামী সপ্তাহে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

সৌদি আরবের আরেকটি চ্যানেল আল-হাদাথ জানিয়েছে, ৭২ ঘণ্টার গণনা শুরু হবে তখনই, যখন ইসরাইলি সেনারা গাজায় নির্ধারিত সীমারেখায় সরে যাবে।

হামাসের শীর্ষ কর্মকর্তার মতে, এই চুক্তিতে ধাপে ধাপে ইসরাইলি সেনা প্রত্যাহারের সময়সূচি নির্ধারণ করা হয়েছে এবং এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের নিশ্চয়তা অন্তর্ভুক্ত রয়েছে।

সেইসঙ্গে রাফাহ সীমান্ত ও এর আশপাশ থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার করা হবে এবং ফিলিস্তিনি রোগী ও আহতদের মিশরে স্থানান্তর করার অনুমতি দেয়া হবে। চুক্তি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে রাফাহ সীমান্ত দুই দিকেই খুলে দেয়া হবে।

প্রথম পাঁচ দিনে গাজায় প্রতিদিন কমপক্ষে ৪০০ ট্রাক ত্রাণ নিয়ে প্রবেশ করবে এবং পরবর্তী দিনগুলোতে এই সংখ্যা আরো বাড়ানো হবে বলে এএফপি-কে জানিয়েছেন হামাসের আরেক কর্মকর্তা।

চুক্তিতে আরো বলা হয়েছে, দক্ষিণ গাজা থেকে বাস্তুচ্যুত মানুষদের অবিলম্বে গাজা সিটি ও উত্তরাঞ্চলে ফিরে যাওয়ার অনুমতি দেয়া হবে।

আরএ

যুক্তরাষ্ট্রে আজও বাতিল ৪ হাজার ফ্লাইট, বিমানবন্দরে অপেক্ষায় যাত্রীরা

আলাস্কার গভর্নর নির্বাচিত ৩৭ বছরের জোনাথন, ২৮ বছর পর ডেমোক্র্যাটদের জয়

পেটের ক্ষুধায় কুকুরের মাংস ভক্ষণ ভারতীয় যুবকের

গাজায় বন্যায় ৪৬ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত, জরুরি ত্রাণ প্রবেশের দাবি ইইউর

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্টেজকে প্রার্থী করার আহ্বান

ইউক্রেন যুদ্ধে অর্থের জোগান ইউরোপের, ইরান সংকটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়ছে দূরত্ব

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় মার্কিন রাডার ধ্বংস

সোনিয়া গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা

লন্ডনে প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ড ২০২৬ ঘোষণা

যুদ্ধের পরেও ইরানের হাতে মজুত ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র