হোম > বিশ্ব

বিপুল পরিমাণ গাঁজা বহনের অভিযোগে শ্রীলঙ্কায় ২২ বৌদ্ধ ভিক্ষু গ্রেপ্তার

আমার দেশ অনলাইন

ছবি: সিএনএন

শ্রীলঙ্কার কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১১০ কিলোগ্রামের বেশি গাঁজা রাখার অভিযোগে ২২ জন বৌদ্ধ ভিক্ষুকে গ্রেপ্তার করা হয়েছে। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে গাঁজা অবৈধ। টার্মিনালটিতে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় মাদক উদ্ধার অভিযান।

কর্তৃপক্ষ জানিয়েছে, থাইল্যান্ড থেকে ফেরা এই ব্যক্তিদের প্রতিটি স্যুটকেসে পাঁচ কিলোগ্রামের বেশি গাঁজা ছিল।

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

তাদের অভিযোগ, লাগেজের ভেতরে মাদকগুলো লুকানো ছিল।

উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ৩ দশমিক ৪৫ মিলিয়ন ডলারের বেশি। শ্রীলঙ্কায় মাদক অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। মাদক অপরাধে গ্রেপ্তার হলে অনির্দিষ্টকালের জন্য অভিযোগ ছাড়াই আটক রাখা হতে পারে এবং দোষী সাব্যস্ত হলে দীর্ঘ কারাদণ্ড হতে পারে।

ডেইলি নিউজের তথ্যমতে, এই প্রথমবারের মতো বিমানবন্দরে অবৈধ মাদকসহ বৌদ্ধ ভিক্ষুদের গ্রেপ্তার করা হলো।

সূত্র: সিএনএন

আরএ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস

আসামে চরম দুর্দশায় উচ্ছেদের শিকার হাজারো বাঙালি মুসলিম

ওয়াশিংটন সম্মেলনের আগে এআই নিয়ে সংলাপে বসবে যুক্তরাষ্ট্র-চীন

রাশিয়ার নির্বাচনে পুতিনের দল পেল রেকর্ড আসন, আরো শক্ত হলো ক্ষমতার নিয়ন্ত্রণ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১১ দিনের মধ্যে সর্বনিম্ন

আমি আমার সন্তানদের হারিয়েছি, আবারো অনাগত সন্তান হারানোর ভয়ে আছি

হুথিদের থেকে কয়েকটি স্থান পুনর্দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

সিঙ্গাপুরে বই পড়লে অর্থ দিচ্ছে সরকার, পাঠাভ্যাসে উৎসাহিত করার উদ্যোগ

পারিবারিক নির্যাতনের শিকার গর্ভবতী নারীর সংখ্যা বাড়ছে

তীব্র মানসিক অসুস্থতায় আক্রান্তদের মৃত্যুর ঝুঁকি বেশি