হোম > বিশ্ব

নেতানিয়াহু দানব ও মানবতার কলঙ্ক: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণে পৃষ্ঠপোষকতা ও উৎসাহ দেওয়ায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘দানব’ ও ‘মানবতার কলঙ্ক’ হিসেবে আখ্যা দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। বুধবার সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে এ মন্তব্য করেন।

এই সপ্তাহের শুরুতে সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার সম্পর্ক নষ্ট করতে ইসরাইল বিরোধী প্রচারণা চালিয়েছে পাকিস্তান। সেইসঙ্গে ইসলামাবাদ ইরানের সামরিক বিমানগুলোকেও আশ্রয় দিয়েছে।

নেতানিয়াহুর এই অভিযোগের প্রতিক্রিয়ায় ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণে পৃষ্ঠপোষকতা ও উৎসাহ দেওয়াসহ নেতানিয়াহুর অপরাধের তীব্র নিন্দা জানান আসিফ।

তিনি বলেন, ‘দেখুন কে কথা বলছে! এক দানব, যে ইসরাইলি সেনা ও কারারক্ষী দিয়ে ফিলিস্তিনি নারী, পুরুষ ও শিশু বন্দিদের ধর্ষণের পৃষ্ঠপোষকতা দেয়। লজ্জায় মানবতার মাথা হেট হয়ে গেছে।’

সূত্র: প্রেস টিভি

আরএ

গাজায় বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরাইলি হামলা, দুই ভাই নিহত

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নেই চীন-রাশিয়া

ইরানকে চাপে ফেলতে মিত্রদের ওপর নির্ভর করছে যুক্তরাষ্ট্র

ইরানের সব অর্থনৈতিক পথ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র

ইরাকে মিলিশিয়াদের অস্ত্র নিয়ন্ত্রণে নিচ্ছে সরকার

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করায় উবারকে ৯৬ কোটি ডলার জরিমানা

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর

ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল মস্কো