হোম > বিশ্ব

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করতে আগ্রহী ট্রাম্প

আমার দেশ অনলাইন

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করতে আগ্রহী মার্কিন প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্প। একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ কথা জানিয়েছে টাইমস অব ইসরাইল। প্রতিবেদনে বলা হয়, তেহরান যদি ভবিষ্যতের কোনো চুক্তি মেনে চলে, তাহলে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করা হবে।

ওই কর্মকর্তা বলেন, পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে ইরানের কথিত অঙ্গীকারকে ওয়াশিংটন স্বাগত জানিয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, যেকোনো চুক্তি পুরোপুরি বাস্তবায়নের আগে তা যাচাই-বাছাই করা প্রয়োজন হবে।

এর আগে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনো কোনো সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়নি।

প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, প্রস্তাবিত চুক্তিতে লেবাননসহ সমগ্র অঞ্চলে শত্রুতা অবসানের ঘোষণা, হরমুজ প্রণালির নৌচলাচল সংক্রান্ত বিষয়াদির সমাধান এবং সার্বভৌমত্ব ও হস্তক্ষেপ না করার বিষয়ে পারস্পরিক অঙ্গীকার অন্তর্ভুক্ত থাকবে।

তিনি আরো বলেন, আলোচনা অব্যাহত রয়েছে এবং পারমাণবিক ইস্যুটি পরবর্তী পর্যায়ে আলোচনার জন্য রাখা হয়েছে। কারণ তেহরান এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বর্তমান দাবিগুলো প্রত্যাখ্যান করেছে।

সুত্র: মিডল ইস্ট আই

আরএ

‘প্ল্যান বি’ সাজাচ্ছে ককরোচ পার্টি, মোদিবিরোধী আন্দোলনে নতুন কৌশল

যুক্তরাষ্ট্রে মন্দিরে হামলার চেষ্টা ও ভারতীয়দের ওপর বর্ণবৈষম্য নিয়ে যা জানালেন জয়সোয়াল

ইউক্রেনকে নতুন ঋণ দিতে পারে ইউরোপীয় ইউনিয়ন

ইয়েমেনে রণক্ষেত্রে উত্তেজনার কেন্দ্রে তাইজ, শহরটি কেন এত গুরুত্বপূর্ণ

ভারতে আইসার নেত্রী নেহা বোরা কেন এত আলোচনায়

ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন মার্কিন তরুণ ভোটাররা

আদানির প্রকল্প নিয়ে বিস্ফোরক অভিযোগ

‘পতাকা ওড়াও’ কর্মসূচিতে যাওয়ার পথে নেহা বোরা আটক

ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা

ভারতে মুসলিম হওয়াই কি অপরাধ, প্রাণনাশে পুলিশের হুমকি ঘিরে প্রশ্ন