হোম > বিশ্ব

আবারও কমল স্বর্ণের দাম

রয়টার্স

প্রতীকী ছবি

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির অবনতি হওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে।

সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৪২ মিনিটে স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি শূন্য দশমিক ১ শতাংশ কমে ৪,০১৪ দশমিক ৫৩ ডলারে নেমে আসে। তবে আগস্টে সরবরাহের জন্য নির্ধারিত যুক্তরাষ্ট্রের স্বর্ণের আগাম দাম (ফিউচার মার্কেট) আউন্সপ্রতি ৪,০১৯ দশমিক ৮০ ডলারে স্থিতিশীল ছিল।

জর্ডানে অন্তত দুজন মার্কিন সেনা নিহত হওয়ার পর ইরানে টানা নবম রাতের মতো হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, রোববারও নতুন করে ইরানি হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ওই অঞ্চলে আমেরিকার মিত্র দেশগুলো।

ওনড্যার জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কেলভিন ওং জানান, সাপ্তাহিক ছুটির দিনে উত্তেজনা বাড়ার কারণে উভয় পক্ষের মধ্যে সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি বেড়েছে। স্ট্যাগফ্লেশন বা অর্থনৈতিক স্থবিরতার আশঙ্কা জোরালো হলে তা স্বর্ণের বাজারের জন্য হুমকির কারণ হতে পারে। কারণ এতে এই ধাতু মজুত রাখার সুযোগ-ব্যয় আরও বেড়ে যায়।

কেলভিন ওং আরো বলেন, দীর্ঘমেয়াদে স্বর্ণের বাজার নিয়ে সতর্ক থেকে ৩,৮৮৬ ডলারের গুরুত্বপূর্ণ স্তরের দিকে নজর রাখা হচ্ছে। দাম যদি এর নিচে নেমে যায়, তাহলে তা আরো কমে ৩ হাজার ৫০০ ডলারের দিকে নামতে পারে।

এদিকে অন্যান্য ধাতুর মধ্যে স্পট সিলভারের দাম ১ দশমিক ৯ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৫৬ দশমিক ৯৫ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া প্ল্যাটিনামের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ১ হাজার ৫৯৯ দশমিক ৯৭ ডলার হলেও প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে ১ হাজার ২৪৪ দশমিক ৫০ ডলারে নেমেছে।

এএম

ইরান নিয়ে উপসাগরীয় নেতাদের সঙ্গে বৈঠক ডাকলেন ট্রাম্প

হরমুজের বিকল্প পথ খুলতে জোটসঙ্গীদের নিয়ে কাজ করছে ফ্রান্স

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইসরাইলি নাগরিকের সাড়ে ১৩ বছরের কারাদণ্ড

ইসরাইলকে ২৮০ কোটি ডলারের অস্ত্র দেওয়ার প্রস্তাবের নিন্দা জানাল বার্নি স্যান্ডার্স

ফিলিস্তিনি কর্মকর্তা ও পিএলও সদস্যদের ভিসায় ফের কড়াকড়ি যুক্তরাষ্ট্রের

এবারও মাহমুদ আব্বাসকে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ভিসা দিল না যুক্তরাষ্ট্র

চীনের শান্তি পরিকল্পনায় ইরানের সমর্থন

যুদ্ধাপরাধের দায়ে কসোভোর সাবেক প্রেসিডেন্ট থাচির ২৫ বছরের কারাদণ্ড

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার প্রেসিডেন্টকে মালয়েশিয়ায় আমন্ত্রণ

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের স্থাপনায় ব্যাপক ক্ষতির চিত্র