হোম > বিশ্ব

নিউইয়র্কে রেস্তোরাঁয় বন্দুক হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে একটি রেস্তোরাঁয় ভয়াবহ গুলিবর্ষণে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর আনাদোলু এজেন্সির।

প্রতিবেদনে বলা হয়, রোববার ভোররাত ৩টা ৩০ মিনিটের কিছু আগে ক্রাউন হাইটস এলাকার ফ্র্যাঙ্কলিন অ্যাভিনিউতে অবস্থিত টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ নামের রেস্তোরাঁ বন্ধ হওয়ার সময় এ গুলিবর্ষণের ঘটনা ঘটে।

পুলিশ এখনো কোনো হামলাকারীকে গ্রেপ্তার করতে পারেনি। হামলাকারীদের ধরতে ব্যাপক অভিযান শুরু হয়েছে।

নিউইয়র্ক পুলিশ বিভাগের কমিশনার জেসিকা টিশ এক সংবাদ সম্মেলনে জানান, একাধিক বন্দুকধারী এ হামলায় জড়িত ছিল। ঘটনাস্থল থেকে অন্তত ৩৬টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে, যা বিভিন্ন আগ্নেয়াস্ত্র থেকে ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি জানান, নিহতদের মধ্যে তিনজনই পুরুষ। তাদের বয়স যথাক্রমে ২৭, ৩৫ এবং অপর এক ব্যক্তির বয়স এখনো নিশ্চিত করা যায়নি। আহতদের বয়স ২৭ থেকে ৬১ বছরের মধ্যে। মোট ১১ জন ভুক্তভোগীর মধ্যে আটজন পুরুষ এবং তিনজন নারী।

সিটি কমিশনার টিশ বলেন, “এ ধরনের ঘটনা দুঃখজনক এবং ভয়াবহ। তবে উল্লেখ্য, ২০২৫ সালে নিউইয়র্কে বন্দুক সহিংসতার হার গত কয়েক বছরের তুলনায় সর্বনিম্ন পর্যায়ে পৌঁছালেও এই হত্যাযজ্ঞ শহরের জন্য একটি ভয়াবহ অস্বাভাবিক ঘটনা।

ভেনেজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল

এমপি কিনতে ১৫ কোটি রুপি করে খরচ করছে বিজেপি

ইরান-মার্কিন চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল গঠন

এখন থেকে যখন খুশি হরমুজ বন্ধ করে দিতে পারবে ইরান

ভিবাসন আইন কঠোর করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

‘ইরানে ভিয়েতনামের চেয়েও বড় পরাজয় যুক্তরাষ্ট্রের’

কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান

হোয়াইট হাউসে হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ৫

বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু

ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে বড় পরাজয় নেতানিয়াহুর