হোম > বিশ্ব

শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালি খুলবে না ইরান: আইআরজিসি

আমার দেশ অনলাইন

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেবি। ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্র ইরানের শর্ত পুরোপুরি মেনে না নেওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেবি।

ইরানের সংবাদ সংস্থা ফার্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

মোহেবি বলেন, ‘হরমুজ প্রণালি বর্তমানে ইরানের সশস্ত্র বাহিনীর কৌশলগত নিয়ন্ত্রণে রয়েছে। ইসলামি প্রজাতন্ত্রের শর্ত পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত এই প্রণালি কখনোই খুলে দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করার চেষ্টা করেছে ‘শত্রুপক্ষ’। তবে যুক্তরাষ্ট্রের ‘গোপন লক্ষ্য’ হলো কথিত ‘বৃহত্তর ইসরাইল’ পরিকল্পনা বাস্তবায়ন নিশ্চিত করা।

বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। এই পথ দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। ফলে প্রণালিটি বন্ধ থাকলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

এমএমআর

ভোটের রায় অস্বীকার করে আরবদের নিশানা করছেন নেতানিয়াহু: ইয়ার গোলান

সিনেট নির্বাচন: মিশিগান-টেক্সাসে এগিয়ে ডেমোক্র্যাটরা, মেইন-কানসাসে হাড্ডাহাড্ডি

হরমুজে মাইনের আঘাতে ৩ তেলবাহী জাহাজে আগুন

স্পেনে জন্মগ্রহণকারী মুসলিমদেরও ‘বিদেশি’ তকমা দেওয়ায় উত্তেজনা

মোদি-আদানি নিয়ে প্রামাণ্যচিত্র ঘিরে তোলপাড়, কী আছে তাতে

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে রাজনৈতিক প্রভাব বাড়াতে সংগঠিত হচ্ছেন মুসলিমরা

ইসরাইলে আরব ভোট বাড়াতে কাতার-তুরস্কের অর্থায়নের অভিযোগ, শপথ পেছানোর চক্রান্ত

হরমুজে মার্কিন গুপ্তচর ড্রোন এমকিউএম-১৭০ আটকানোর দাবি ইরানের

শিখ-হিন্দু-মুসলিমের যৌথ অংশগ্রহণে পাঞ্জাবে মসজিদ পুনর্নির্মাণ

ইসরাইলের ফিলিস্তিনি নাগরিক কারা