হোম > বিশ্ব

তেলের দাম ফের ১০০ ডলারের ওপরে

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

তেলের দাম ফের ১০০ ডলারের ওপরে উঠেছে। ইরান যুদ্ধ ঘিরে অনিশ্চিত পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবার বাড়তে শুরু করেছে।

গতকাল সোমবার বড় ধরনের পতনের পর ব্রেন্ট ক্রুড তেলের দাম আবারও প্রতি ব্যারেল ১০০ ডলারের ওপরে উঠেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২৪ মার্চ) এশিয়ার বাজারে সকালে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৩.৭৫ শতাংশ বেড়ে ১০৩.৬৯ ডলারে পৌঁছেছে। একই সময়ে নাইমেক্স লাইট সুইট তেলের দাম ৩.৪২ শতাংশ বেড়ে হয়েছে ৯১.৫৫ ডলার।

এর আগে সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দেন। তিনি তেহরানের সঙ্গে আলোচনাকে ‘খুবই ইতিবাচক’ বলেও উল্লেখ করেন। এর ফলে সেদিন তেলের দাম ১০ শতাংশের বেশি কমে যায়।

তবে তেহরান জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করেনি। এই পরিস্থিতিতে বাজারে অনিশ্চয়তা এখনো কাটেনি, ফলে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে।

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করেছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা ককরোচদের

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান

ইউক্রেনকে ৬১০ কোটি ইউরোর নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন ইইউর

ইরানভীতিকে কাজে লাগিয়ে আরব দেশগুলোর কোষাগার খালি করছে আমেরিকা

আগ্রাসী শর্তের ভিত্তিতে যুদ্ধের সমাপ্তি হতে দেবে না ইরান