হোম > বিশ্ব

রাহুল ও প্রিয়াঙ্কার আটক নিয়ে যা জানালো দিল্লি পুলিশ

আতিকুর রহমান নগরী

ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি চলাকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী দলীয় সংসদ সদস্যদের আটক করেছে পুলিশ। বিরোধী সংসদ সদস্যদের সংখ্যা বেশি হওয়ায় তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

সোমবার সকালে পার্লামেন্ট ভবনের সামনে এই ঘটনা ঘটে।

নয়াদিল্লি পুলিশের ডিসিপি দেবেশ কুমার বলেছেন, "নির্বাচন কমিশন প্রায় ৩০ জন সংসদ সদস্যকে বৈঠকের অনুমতি দিয়েছিল। তবে, সংসদ সদস্যদের সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে তাদেরকে আটক করা হয়েছে।"

"তাদের বলা হয়েছিল যে ৩০ জনকে অনুমতি দেওয়া হয়েছে, যে কোনো ৩০ জন আসতে পারেন। কিন্তু তাদের সংখ্যা অনেক বেশি ছিল, তাই তাদের আটক করা হয়েছে," বলেন তিনি।

নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা বলেন, "আমরা বিক্ষোভকারীদের আটক করার নির্দেশ পেয়েছি এবং নির্বাচন কমিশনের প্রধান গেট থেকে গণমাধ্যমকে দূরে রাখতে বলা হয়েছে।"

amardesh_prio

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী সংসদ সদস্যদের ভোটার তালিকা ইস্যুতে সংসদ থেকে নির্বাচন কমিশনের কার্যালয় পর্যন্ত বিক্ষোভ করছিলেন, এ সময় পুলিশ তাদের আটক করে।

সূত্র: বিবিসি বাংলা

মোদির নৈশভোজে গেলেন না জিনপিং, নেপথ্যে কী

‘৮০ শতাংশ ভারতীয় আমিষভোজী’—ব্রিকসের নিরামিষ মেনু নিয়ে রাহুলের খোঁচা

ইরানের শাহেদ ড্রোন নকল করে ‘লুকাস’ ড্রোন বানিয়েছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি

বিলাসীদের পছন্দের শীর্ষে থাকা এয়ারবাস এ৩৮০, কেন হারিয়ে যাচ্ছে এই আকাশ দানব

মুসলিম পরিচালিত কারিগরি প্রশিক্ষণকেন্দ্র বন্ধের হুমকি দিল বিজেপি

ইয়েমেন যুদ্ধে জড়িত প্রধান পক্ষগুলো কারা, কার হাতে কতটা নিয়ন্ত্রণ

হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

আল্লাহর ইচ্ছায় সাহসী জনগণ নিশ্চিতভাবে বিজয়ী হবে: গালিবাফ

সৌদির বিরুদ্ধে যুদ্ধ করছে না ইরান, হুথিদের হামলায় কোনো সংশ্লিষ্টতা নেই

মধ্যপ্রাচ্যের গভীর চোরাবালিতে আটকে গেছেন ট্রাম্প