হোম > বিশ্ব

ইরান ইস্যুতে ট্রাম্পের ওপর ক্ষুব্ধ জিমি প্যানেটা

আল-জাজিরা

ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য জিমি প্যানেটা। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য জিমি প্যানেটা। ট্রাম্প প্রশাসনের এসব পদক্ষেপ কূটনীতি ও কৌশলগত পরিকল্পনার বড় ব্যর্থতা বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে প্যানেটা লিখেছেন, ‘প্রেসিডেন্ট এই বিষয়ে কী বলছেন, তার ওপর আমরা ভরসা করতে পারছি না। তবে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা এবং ইরানের ড্রোন হামলা এটাই প্রমাণ করে যে, চলমান অনিষ্পন্ন আলোচনা ত্রুটিপূর্ণ এবং যুদ্ধবিরতি সম্পূর্ণ অকার্যকর।’

তিনি আরো উল্লেখ করেন, কোনো স্পষ্ট কৌশল, কংগ্রেসের অনুমোদন কিংবা মার্কিন জনগণের ঐকমত্য ছাড়া যুদ্ধে জড়ানোর কারণেই বর্তমান সংকটের এই ধারাবাহিকতা চলছে।

জিমি প্যানেটা বলেন, ‘ইরান যুদ্ধ বন্ধ করতে, হরমুজ প্রণালি উন্মুক্ত রাখতে এবং মার্কিন নাগরিকদের জন্য তেলের দাম কমাতে কংগ্রেসকে অবশ্যই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এই কাজে স্পিকারের সমর্থন থাকুক বা না থাকুক, আমাদের তা করতে হবে।’

উল্লেখ্য, জিমি প্যানেটা হলেন লিওন প্যানেটার ছেলে। লিওন প্যানেটা ওবামা প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব এবং সিআইএর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

এএম

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করেছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা ককরোচদের

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান