হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রে জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হামলা, নিহত ৪

আতিকুর রহমান নগরী

ছবি: এনবিসি নিউজ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হামলায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সান জোয়াকুইন কাউন্টি শেরিফের মুখপাত্র হিদার ব্রেন্ট জানান, স্টকটন শহরের লুসিল অ্যাভিনিউয়ে এ ঘটনা ঘটে। খবর এনবিসি নিউজের।

ব্রেন্ট বলেন, নিহতদের মধ্যে শিশু এবং প্রাপ্তবয়স্করাও ছিলেন। তদন্তকারীরা বন্দুকধারীকে শনাক্ত করার জন্য কাজ করছেন। ব্রেন্ট বলেন, ‘এই মুহূর্তে আমাদের প্রথম অগ্রাধিকার হলো এই ঘটনার সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা।’

তিনি বলেন, গুলিবর্ষণের ঘটনাটি ব্যাঙ্কোয়েট হলের ভেতরে নাকি বাইরে ঘটেছে তা স্পষ্ট নয়। ব্রেন্ট বলেন, এফবিআই, স্টকন পুলিশ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা তদন্তে সহায়তা করছে।

আরএ

সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি কূটনৈতিক সমাধানেও আগ্রহী ইরান: আরাগচি

বসনিয়ার কসাই ম্লাদিচের বীরোচিত শেষকৃত্য, জাতিসংঘের উদ্বেগ

সৌদি আরবে হামলা হলেও মক্কা চুক্তি সক্রিয় হয়নি কেন

ইরানি দূতাবাসের কর্মকর্তাকে দেশ ছাড়ার নির্দেশ দিল সুইডেন

ইউরোপকে লাভরভের হুঁশিয়ারি, রাশিয়ায় হামলা হলে যুদ্ধ হবে সংক্ষিপ্ত

সুদানে স্বর্ণের খনি ধসে নিহত ৬৭

সৌদির তেল স্থাপনা ও বিমানঘাঁটিতে হামলার দাবি হুথিদের

জিন্নাহর সমাধিসৌধে বাংলায় খোদাই করা জন্ম ও মৃত্যুতারিখ

ইসরাইলকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করতে হবে: ব্রিটিশ ট্রেড ইউনিয়ন

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি, পেন্টাগনের মহাপরিদর্শকের স্বীকারোক্তি